গোপালগঞ্জে রিটার্নিং কর্মকর্তাদের নম্বর হ্যাক করে প্রার্থীদের কাছে টাকা দাবি

গোপালগঞ্জ প্রতিনিধি
৩১ মার্চ ২০১৬, ১৬:৫৬আপডেট : ৩১ মার্চ ২০১৬, ১৭:০০

গোপালগঞ্জে রিটার্নিং কর্মকর্তাদের মোবাইল নাম্বার হ্যাক করে ইউপি নির্বাচনের প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের কাছে টাকা দাবি করা হয়েছে। এ ব্যাপারে গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা লতিফপুর, উরফি ও পাইককান্দি ইউনিয়নের রিটার্নিং অফিসার মো. মিজানুর রহমান বুধবার গোপালগঞ্জ সদর থানায় জিডি করেছেন।

ইউপি নির্বাচন-২০১৬জিডিতে বলা হয়েছে, গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার লতিফপুর, উরফি ও পাইককান্দি ইউনিয়নের রিটার্নিং অফিসার মো. মিজানুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার ও নিজড়া, উলপুর  ইউনিয়নের রিটার্নিং অফিসার শেখ নুরুল ইসলাম, পাট উন্নয়ন অফিসার ও গোপিনাথপুর চন্দ্রদিঘলিয়া ইউনিয়নের রিটার্নিং অফিসার উজ্জ্বল কান্তি বড়ালের মোবাইল নাম্বার হ্যাক করে প্রার্থীদেরকে সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে মোবাইলে টাকা দাবি করে প্রতারক চক্র।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা রিটার্নিং অফিসার মো. মিজানুর রহমান বলেন, প্রার্থীরা বিষয়টি অবহিত করার পরই আমরা প্রতারণার বিষয়টি জানতে পারি। গোপালগঞ্জ সদর উপজেলার উরফি, নিজড়া, গোপিনাথপুর, চন্দ্রদিঘলিয়া ইউনিয়নের কয়েকজন চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদেরকে রিটার্নিং অফিসারদের নাম্বার হ্যাক করে নির্বাচনে সুবিধা দেওয়ার কথা বলে টাকা দাবি করা হয়। এ ব্যাপারে আমি সদর থানায় একটি জিডি করেছি।
রিটার্নিং অফিসার ও উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল কান্তি বড়াল ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ নুরুল ইসলামের মোবাইল নাম্বার হ্যাক করে প্রতারকরা প্রার্থীদের কাছে টাকা দাবি করেছে বলে ওই দুই কর্মকর্তা জানান।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, প্রতারক চক্র রিটার্নিং অফিসারদের মোবাইলের সিম ক্লোন (স্পুফিং) করে প্রতারণার আশ্রয় নিয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে ।

/বিটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম