২১ দাবিতে ফেনী সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ

ফেনী প্রতিনিধি
০১ নভেম্বর ২০২৫, ১৬:০২আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ১৬:০২

২১ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিক ইউনিয়ন ফেনী। শনিবার সকালে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সমাবেশে সাগর-রুনি হত্যা মামলার দ্রুত বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবি জানানো হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

এ সময় বক্তব্য দেন– ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্যসচিব আলাল উদ্দিন আলালসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ‘সংবাদমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র শক্তিশালী হয় না। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, নির্যাতন-হয়রানি বন্ধ এবং কাজের অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য সরকারের কার্যকর পদক্ষেপ জরুরি।’

সমাবেশে ফেনীর প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী