চট্টগ্রামের ৫৭ মামলার পলাতক আসামি সিলেট থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ নভেম্বর ২০২৫, ১১:৩২আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ১১:৩২

চট্টগ্রামের পটিয়া থানা পুলিশের অভিযানে দীর্ঘদিন পলাতক এবং ৫৭টি মামলার সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ রুহুল আমিনকে (৫৫) গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) রাতে সিলেট বিমানবন্দর এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পটিয়া থানা পুলিশের একটি টিম।

গ্রেফতার মোহাম্মদ রুহুল আমিন পটিয়া উপজেলার পাইরোল এলাকার আবদুস সালামের ছেলে।

পটিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতুর সার্বিক তত্ত্বাবধানে, পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নোমান আহমদ এবং পটিয়া থানার ওসি নুরুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ টিম সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের সহযোগিতায় এই যৌথ অভিযান পরিচালনা করে।

পটিয়া থানার ওসি বলেন, ‘সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের সহায়তায় শনিবার রাতে সিলেট বিমানবন্দর এলাকা থেকে দীর্ঘদিন পলাতক এবং ৫৭টি মামলার আসামি মোহাম্মদ রুহুল আমিনকে গ্রেফতার করা হয়েছে।’

ওসি জানান, গ্রেফতার মোহাম্মদ রুহুল আমিনের বিরুদ্ধে পটিয়া থানায় ২৭টি সিআর, একটি জিআর ও ৪টি সিআর সাজা ওয়ারেন্টসহ মোট ৩২টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

এ ছাড়াও তার বিরুদ্ধে সিএমপির কোতয়ালি থানায় ১৯টি সিআর ও ৬টি মামলায় সাজা পরোয়ানা মুলতবি আছে।

রুহুল আমিনের বিরুদ্ধে আরও বিভিন্ন থানায় একাধিক গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানা গেছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
আফগানিস্তান সিরিজ দিয়ে ফেরার অপেক্ষায় বুমরা
আফগানিস্তান সিরিজ দিয়ে ফেরার অপেক্ষায় বুমরা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত