রাজশাহীতে বড়াল নদে গোসলে নেমে দুই বন্ধুর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২৫, ১০:৪৩ আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ১০:৪৩

রাজশাহীর চারঘাটে বড়াল নদে গোসলে নেমে দুই কিশোর বন্ধুর মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) দুপুরের দিকে চারঘাট উপজেলা সদরে বড়াল নদের উৎসমুখের পাশে এ ঘটনা ঘটে।

মৃত দুই বন্ধু হলো– উপজেলার থানাপাড়া এলাকার ইসরাফিল ইসলামের ছেলে রিহান ইসলাম (১৭) এবং সাজ্জাদ হোসেনের ছেলে মাহিদ হোসেন (১৭)। দুজনই এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল এবং এক বিষয়ে অকৃতকার্য হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, রিহান ও মাহিদ প্রায় প্রতিদিনই একসঙ্গে সময় কাটাতো।  সোমবারও অন্যান্য দিনের মতো কয়েকজন বন্ধুর সঙ্গে নদীর পাড়ে ফুটবল খেলার পর গোসল করতে নামে। বড়াল নদে বর্তমানে বেশির ভাগ জায়গায় পানি কম থাকলেও কিছু স্থানে গভীর গর্ত রয়েছে।

গোসলের একপর্যায়ে রিহান গভীর পানিতে তলিয়ে যেতে থাকলে তাকে বাঁচাতে ঝাঁপ দেয় মাহিদ। কিন্তু সে-ও আর ওপরে উঠতে পারেনি। সঙ্গে থাকা অন্য বন্ধুরা চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছান।

দীর্ঘ আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে ডুবুরি দল ও স্থানীয়রা দুজনকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চারঘাট ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গেই রওনা হয়েছিলাম। তবে ডুবুরি দল জেলা সদরের স্টেশন থেকে আসায় উদ্ধার কার্যক্রম শুরু করতে কিছুটা সময় লেগেছে। পরে তাদের দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ দিকে একই গ্রামের দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মাহিদ ও রিহানের পরিবারে মাঝে শোকের ছায়া নেমে আসে। ডুবে যাওয়ার খবরে মাহিদের বাবা সাজ্জাদ স্ট্রোক করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। বার বার জ্ঞান হারিয়ে ফেলছেন মাহিদের মা ও রিহানের মা।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
কর্ণফুলীতে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
মেঘনায় ঘুরতে গিয়ে ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু 
একসঙ্গে খেলছিল ভাই-বোন, পানিতে ডুবে প্রাণ গেলো দুজনেরই
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি