চট্টগ্রাম বন্দরে বার্ড ফুড ঘোষণায় পাকিস্তান থেকে আনা হলো নিষিদ্ধ পপি সিড

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ নভেম্বর ২০২৫, ১৪:২৭ আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ১৪:৩৪

চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আনা আমদানি নিষিদ্ধ দুই কনটেইনার ভর্তি ২৪ হাজার ৯৪০ কেজি পপি সিড আটক করেছে কাস্টমস হাউসের কর্মকর্তারা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার এইচ এম কবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। পপি সিড ‘ক’ শ্রেণির মাদকদ্রব্য হিসেবে আমদানি নিষিদ্ধ।

কাস্টমস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা এই অভিযান পরিচালনা করে। পাকিস্তান থেকে আমদানি করা দুটি কন্টেইনারে ঘোষণায় ৩২ হাজার ১০ কেজি বার্ড ফুড উল্লেখ থাকলেও কায়িক পরীক্ষায় ২৪ হাজার ৯৬০ কেজি পপি সিড এবং ৭ হাজার ২০০ কেজি বার্ড ফুড পাওয়া যায়।

পণ্যগুলো আমদানি করে চট্টগ্রাম কোতয়ালি থানাধীন ৭নং কোরবানিগঞ্জে অবস্থিত মেসার্স আদিব ট্রেডিং। তাদের পক্ষে সিঅ্যান্ডএফ এজেন্ট হিসেবে কাজ করে এম এইচ ট্রেডিং কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট লিমিটেড।

চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার এইচ এম কবির জানান, পাকিস্তান থেকে গত ২৩ অক্টোবর  চট্টগ্রাম বন্দরে দুটি কনটেইনার ভর্তি পণ্য আমদানি করা হয়। তা খালাসের জন্য ছাবের আহমেদ টিম্বার কোম্পানি লিমিটেডের অফডকে আনা হয়। গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস কর্তৃপক্ষ চালান দুটির খালাস স্থগিত করে এবং পরবর্তী সময়ে কায়িক পরীক্ষা সম্পন্ন করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যানোপ্রযুক্তি সেন্টার, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং উদ্ভিদ সংগনিরোধ দফতরের পরীক্ষায় ওই পণ্যকে পপি সিড হিসেবে নিশ্চিত করা হয়।

আমদানি নীতি আদেশ ২০২১–২০২৪ অনুযায়ী পপি সিড ‘ক’ শ্রেণির মাদকদ্রব্য হিসেবে আমদানি নিষিদ্ধ। মিথ্যা ঘোষণায় নিষিদ্ধ পণ্য আমদানি করায় কাস্টমস আইন ২০২৩ অনুসারে চালানটি আটক করা হয়েছে।

কাস্টমস সূত্র জানায়, ঘোষিত পণ্যের মূল্য ছিল ৩০ লাখ টাকা। কিন্তু কায়িক পরীক্ষায় পাওয়া পণ্যের মূল্য প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা।

/এমএএ/
সম্পর্কিত
কম শুল্কের পণ্য দেখিয়ে ১ কোটি ১৭ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা, বেনাপোলে ধরা
পুরোনো যন্ত্রাংশের আড়ালে জাপান থেকে নিয়ে এলো দুটি গাড়ি
আমদানি নীতি বাস্তবায়নে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের
সর্বশেষ খবর
নরসিংদীতে অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২ 
নরসিংদীতে অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২ 
এআই অভিনেতাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য ফরাসি অভিনেত্রীর
এআই অভিনেতাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য ফরাসি অভিনেত্রীর
নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত
নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত
বোটের ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসছিলেন ৮ জেলে, উদ্ধার করলো কোস্ট গার্ড 
বোটের ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসছিলেন ৮ জেলে, উদ্ধার করলো কোস্ট গার্ড 
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান