ভবন নির্মাণকাজ ফেলে রেখে ঠিকাদার লাপাত্তা

বগুড়া প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২৫, ১১:২৯আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ১১:৪৬

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালুচ হাটে দোতলা মার্কেট ভবনের নির্মাণকাজ ৫ বছরেও শেষ হয়নি। মাঝপথে কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা হওয়ায় মার্কেট ভবনটি নির্মাণ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। ভুক্তভোগীরা অবিলম্বে ভবনের কাজ শেষ করতে সরকারের সংশ্লিষ্ট বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

খোঁজ নিয়ে ও অভিযোগে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ (প্রথম সংশোধিত)-এর আওতায় উপজেলার তালুচ হাটে দুই কোটি ৯৪ লাখ ৬০ হাজার ৩১৬ টাকা ব্যয়ে চারতলা ফাউন্ডেশন বিশিষ্ট দোতলা মার্কেট ভবন নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে। বগুড়া শহরের গোহাইল রোড খান্দার এলাকার মেসার্স রহমান ট্রেডার্সের মালিক হামিদুর রহমান ঠিকাদার নির্বাচিত হন। কাজটি গত ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর শুরু এবং গত ২০২১ সালে ৩০ জানুয়ারি শেষ করার সময়সীমা ছিল। দুপচাঁচিয়ার উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধানে নির্বাচিত ঠিকাদার যথাসময়ে কাজ শুরু করেন। কিন্তু ঠিকাদারের গড়িমসির কারণে প্রায় ৫ বছর অতিবাহিত হলেও ভবনটির নির্মাণকাজ শেষ হয়নি।

স্থানীয় গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের জানান, বিষয়টি গত মাসে উপজেলা উন্নয়ন কমিটির মাসিক সভায় উপস্থাপন করা হয়। তিনি দ্রুত মার্কেট ভবনটির নির্মাণকাজ শেষ করার জন্য সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খানের দৃষ্টি আর্কষণ করেন। সভায় এ বিষয়ে উপজেলা প্রকৌশলীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে জানতে ঠিকাদারকে ফোন তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে বৃহম্পতিবার দুপচাঁচিয়া উপজেলা প্রকৌশলী আবু তালিম হোসেন জানান, তালুচ হাটে চারতলা ফাউন্ডেশন বিশিষ্ট দোতলা মার্কেট ভবন নির্মাণের কাজ প্রায় শেষ। মেঝেসহ সামান্য কিছু কাজ অবশিষ্ট আছে। কাজটি দ্রুত শেষ করতে নির্বাচিত ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করছেন। ঠিকাদার তাকে জানিয়েছেন, আগামী সপ্তাহে কাজটি পুনরায় শুরু ও তা দ্রুত শেষ করবেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস