ক্ষমতায় রাজনৈতিক দলগুলোই থাকবে, নির্বাচনের মাধ্যমেই তারা আসবে: প্রেস সচিব

নেত্রকোনা প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২৫, ১৪:৫২আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ১৪:৫২

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘ক্ষমতায় রাজনৈতিক দলগুলোই থাকবে, আর নির্বাচনের মাধ্যমেই তারা আসবে। রাজনীতিতে গণতন্ত্রই হচ্ছে সলিড ফাউন্ডেশন।’

শুক্রবার সকালে নেত্রকোনা সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে– এ নিয়ে কোনও সংশয় নেই। কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই নির্বাচন হবে, আর এবারের নির্বাচন হবে দেশের শ্রেষ্ঠ নির্বাচন।

‘আগে দেশে “মব ভায়োলেন্স” ছিল, এখন নেই। তা দৃঢ়ভাবে দমন করা হয়েছে। দেশের সবখানে নির্বাচনি প্রচারণা শুরু হয়ে গেছে। সব দল প্রার্থীর নাম ঘোষণা করছে, মিছিল-মিটিং করছে। কেউ নির্বাচন ঠেকাতে পারবে না।’

নির্বাচনের তফসিল বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ‘তফসিল কবে হবে– সেটা নির্বাচন কমিশনই ভালো বলতে পারবে। তবে ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে, এতে কোনও আশঙ্কা নেই।’ অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান প্রেস সচিব।

ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ ৮৩ কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন– এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘এটা পতিত সরকারের প্রপাগান্ডা। যারা পতিত সরকারের কাছ থেকে সুযোগ-সুবিধা নিয়েছেন, তারাই এসব ভুয়া কথা প্রচার করছেন। কিছু মিডিয়া এসব অসত্য বক্তব্যও প্রচার করছে।’

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ, প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
দুই ঘণ্টায় ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, মেজরকে চেইঞ্জ করেছি, পাওয়ারে এমপি হইছি
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছে সেনাবাহিনী, স্মরণ রাখবে জাতি: সেনাপ্রধান
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম