বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে সমাবেশ

মাদারীপুর প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২৫, ১২:০২ আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ১২:০৩

মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৪টা থেকে শুরু হওয়া এ সমাবেশ চলে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত। সমাবেশে আগতরা অবিলম্বে বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দকে প্রতি অনুরোধ করেন।

জানা যায়, গত ৩ নভেম্বর সারা দেশের ২৩৭টি সংসদীয় আসনে মনোনয়ন চূড়ান্ত করে বিএনপি। এর মধ্যে মাদারীপুর-১ (শিবচর) আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামাল জামান মোল্লাকে মনোনয়ন দেওয়া হয়। এর পরদিন ৪ নভেম্বর সন্ধ্যায় বিএনপির যুগ্মমহাসচিব রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে অনিবার্য কারণ দেখিয়ে মাদারীপুর-১ আসনের মনোনয়ন স্থগিত করা হয়।

এই স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে জাতীয় সিপাহী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার বিকালে শিবচর পৌরসভার হাতির বাগান মাঠে এক বিশাল সমাবেশের আয়োজন করেন কামাল জামান মোল্লা সমর্থকরা। দুপুরের পর থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা সমাবেশস্থলে জড়ো  হতে শুরু করেন।  সমাবেশস্থলে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি ঘটে। সন্ধ্যা ৭টা পর্যন্ত সমাবেশ চলে।

সমাবেশে বিএনপি নেতা কামাল জামান মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময়  উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক শাহজাহান সাজু মোল্লা, সদস্য মাহবুব রহমান, শহিদুল ইসলাম, পৌরসভা বিএনপির সদস্যসচিব আজমল হোসেন খান সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে কামাল জামান মোল্লা বলেন, ‘আমার নেতা তারেক রহমান বলেছিলেন, যারা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে জেল খেটেছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, তাদেরই মনোনয়ন দেওয়া হবে। তিনি তার কথা রেখেই আমাকে দল থেকে মনোনয়ন দিয়েছেন। কিন্তু কুচক্রী মহলের ষড়যন্ত্রের শিকার হয়ে আমার মনোনয়ন স্থগিত করা হয়েছে। কোনও ষড়যন্ত্রই আমাকে রুখতে পারবে না। আমার বিশ্বাস, আমার মনোনয়ন স্থগিতাদেশ প্রত্যাহার করে দল আমাকে পুনরায় মনোনয়ন দেবে। আপনারা প্রস্তুত থাকুন, ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিতে।’

/এমএএ/
সম্পর্কিত
জুলাই সনদ বাস্তবায়ন: আবারও আলোচনায় ‘নোট অব ডিসেন্ট’
সরকার ও বিরোধী দলে ঐক্য না থাকলে কারও রক্ষা হবে না: রিজভী
‘সেই ঐক্য আবার ষড়যন্ত্র করছে, সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে’
সর্বশেষ খবর
জ্বালানি তেলের বাড়তি দামে উত্তপ্ত কাঁচাবাজার
জ্বালানি তেলের বাড়তি দামে উত্তপ্ত কাঁচাবাজার
আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন
আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন
শাহজালালে সন্দেহজনক ঘোরাফেরা, তল্লাশিতে বেরিয়ে এলো স্বর্ণ-ল্যাপটপ
শাহজালালে সন্দেহজনক ঘোরাফেরা, তল্লাশিতে বেরিয়ে এলো স্বর্ণ-ল্যাপটপ
টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন