সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থীর তোরণ ভাঙচুর, প্রতিবাদে ঝাড়ু মিছিল

ফরিদপুর প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২৫, ১৪:৫৭ আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ১৪:৫৭

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ফরিদপুর-৪ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী রায়হান জামিলের নির্বাচনি প্রচারণার ব্যানার, ফেস্টুন ও তোরণ ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ঝাড়ু মিছিল করেছেন তার সমর্থেকরা। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনি পরিবেশের দাবি জানিয়েছেন এই প্রার্থী।

 শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চরভদ্রাসন উপজেলায় ফরিদপুর-৪ আসনের সর্বস্তরের জনগণের ব্যানারে এ প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি রায়হানের বাড়ি উপজেলা সদরের এমপিডাঙ্গী এলাকা থেকে বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদিক্ষণ করে পুনরায় একই জায়গায় গিয়ে শেষ হয়।

এ সময় রায়হান জামিল জানান, ফরিদপুর-৪ (চরভদ্রাসন-সদরপুর-ভাঙ্গা) আসন থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন। সেই লক্ষ্যে প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন এলাকায় ব্যানার, ফেস্টুন ও তোরণ নির্মাণ করা হয়। এর মধ্যে গত এক সপ্তাহ ধরে এসব ভাঙচুরের ঘটনা ঘটে।

তিনি নির্বাচনের সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে বলেন, ‘বিগত নির্বাচনে এই আসনে বাইরে থেকে লোক এসে এমপি হয়েছেন। তারা কেউ এলাকার সন্তান না, কিন্তু আমি এই এলাকার সন্তান হওয়ার পরেও গত কয়েকদিন ধরে দুষ্কৃতকারীরা আমার গেট ভাঙচুর ও ফেস্টুন-ব্যানার ছিঁড়ে ফেলছে। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাতেই আজ ঝাড়ু মিছিলের আয়োজন করা হয়েছে।’

রায়হান জামিল জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

/এমএএ/
সম্পর্কিত
‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির
নির্বাচনের ১০ মাসেও এমপি পায়নি একটি আসনের ৬ লাখ মানুষ
আবারও হারলেন জামায়াতের দেলাওয়ার, পেলেন আগের চেয়ে কয়েক হাজার কম ভোট
সর্বশেষ খবর
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকা প্রকাশ
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকা প্রকাশ
‘জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে ৩ কোটি মার্কিন ডলার পাবে বাংলাদেশ’
‘জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে ৩ কোটি মার্কিন ডলার পাবে বাংলাদেশ’
চলচ্চিত্র তারকাদের তথ্য পাচার: লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ‘গুপ্তচর’ গ্রেফতার
চলচ্চিত্র তারকাদের তথ্য পাচার: লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ‘গুপ্তচর’ গ্রেফতার
মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামি বীর মুক্তিযোদ্ধা!
মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামি বীর মুক্তিযোদ্ধা!
সর্বাধিক পঠিত
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম