ভারতে পালানোর সময় বিস্ফোরক মামলার আসামি আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি
১০ নভেম্বর ২০২৫, ১৮:৪৮আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ১৮:৫০

ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে বিস্ফোরক মামলার পলাতক আসামি দীপক কুমার বিশ্বাসকে (৫৫) আটক করেছে পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় তাকে আটক করে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ।

দীপক মাগুরা জেলার শ্রীপুর উপজেলার শৃকল গ্রামের মৃত দুলাল চন্দ্র বিশ্বাসের ছেলে।

ইমিগ্রেশন সূত্রে জানা যায়, দীপক মাগুরা সদর থানায় বিস্ফোরকদ্রব্য মামলার আসামি। যার নম্বর ১০, তারিখ ১০.১০.২০২৪।

ইমিগ্রেশন পুলিশ জানায়, বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি বেনাপোল দিয়ে ভারতে পালিয়ে যাবেন– এমন সংবাদের ভিত্তিতে ইমিগ্রেশনে নজরদারি বাড়ানো হয়। ওই আসামি সন্ধ্যার দিকে এক্সিট সিল মারার জন্য ইমিগ্রেশন অফিসারের ডেস্কে স্ত্রী, মেয়ে ও নিজের পাসপোর্ট জমা দিলে পুলিশের সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করেন তিনি বিস্ফোরক মামলার আসামি।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক তাজুল ইসলাম জানান, আটক আসামিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। সেখান থেকে তাকে মাগুরার শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করবে পোর্ট থানার পুলিশ।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী