‘মরণ রাস্তার মোড়ে’ বাসের ধাক্কায় অটোচালক নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

রাজশাহী প্রতিনিধি
১০ নভেম্বর ২০২৫, ২০:১৬আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ২০:১৬

রাজশাহীতে বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ছাড়া অটোরিকশার আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার পর প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা।

সোমবার (১০ নভেম্বর) দুপুর ১টার দিকে রাজশাহী নগরীর বারো রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটায় স্থানীয়রা এই মোড়টির নাম দিয়েছেন ‘মরণ রাস্তার মোড়’।  

নিহত অটোরিকশাচালকের নাম ইদ্রিস আলী (৫৫)। তিনি ছোটবনগ্রাম এলাকার বাসিন্দা। দুর্ঘটনার পর তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহত এক নারী, এক পুরুষ এবং আট বছর বয়সী এক মেয়েশিশু চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বারো রাস্তার মোড় থেকে একটু দূরে বেপরোয়া গতির যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক এবং তিন যাত্রী আহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ সময় চিকিৎসক ইদ্রিস আলীকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা বারো রাস্তার মোড়ে অবরোধ করে এবং আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। তারা জানান, বারো রাস্তার মোড়ে অপরিকল্পিত সড়কের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। কয়েক মাস আগে দুর্ঘটনার পর তারা অবরোধ করলে এখানে একটি গোলচত্বর করে সিটি করপোরেশন। তবে এ গোলচত্বর খুবই ছোট। তাই এখনও দুর্ঘটনা ঘটছে। তারা গোলচত্বর বড় করে নির্মাণ ও গতিরোধক দেওয়ার দাবি জানান।

পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিক্ষোভকারীদের সঙ্গে গিয়ে কথা বলেন। তারা এ বিষয়ে সিটি করপোরেশনের সঙ্গে কথা বলার আশ্বাস দিলে প্রায় দুই ঘণ্টা পর বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ সিদ্দিকী বলেন, ‘দুর্ঘটনার ব্যাপারে থানায় মামলা হবে। বাসটিকে জব্দ করা হয়েছে। চালক ও সহকারী পালিয়ে গেছে।’

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম