বজ্রাঘাতে নিহত ৪

বাংলা ট্রিবিউন ডেস্ক
০১ এপ্রিল ২০১৬, ০৮:৫৪আপডেট : ০১ এপ্রিল ২০১৬, ০৮:৫৪

বজ্রাঘাত

বজ্রাঘাতে বাগেরহাট ও কিশোরগঞ্জে চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জে রামচন্দ্রপুর ইউনিয়নের কামলা গ্রামে বজ্রাঘাতে ২ জন নিহত হয়। এসময় আরও একজন আহত হয়েছেন।

নিহতরা হলেন, ছোট কুমারখালী গ্রামের কালিপদ মজুমদার (৪৮) ও গড়ঘাটা গ্রামের রফিকুল ইসলাম (২৭)। নিহতরা দিনমুজুর বলে জানা গেছে।

মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস জানান, একটি কলা বাগানে কাজ করার সময় বজ্রপাতে ওই দুই জন নিহত হয়। এসময় সাইফুল শেখ (২৪) নামে অপর এক জন আহত হয়। সাইফুলকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, কিশোরগঞ্জের অষ্টগ্রামে বজ্রাঘাতে মো. সালু মিয়া (৩৮) ও মো. শহিদুল্লাহ (৪০) নামে দুই কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে বৃষ্টির সময় অষ্টগ্রাম উপজেলার মধ্য অষ্টগ্রাম বড় হাওরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বিকাল সাড়ে ৪টার দিকে বৃষ্টির সময় অষ্টগ্রাম বড় হাওর থেকে বাড়ি ফেরার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় সালু। আর উপজেলা হাসপাতালে নেওয়ার পর মারা যান শহিদুল্লাহ।

অষ্টগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 /এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম