মুন্সীগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকে আগুন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৫, ১২:০৮আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ১২:০৮

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থেমে থাকা একটি ট্রাকে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় ওই ট্রাকে থাকা মালামালের আংশিক পুড়ে গেছে।

বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গজারিয়া উপজেলার আনারপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন আকিজ পেপার মিলের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়া অংশের আনারপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন আকিজ পেপার মিলের সামনে মালামাল বোঝাই একটি ট্রাকে আগুন দেখতে পান স্থানীয়রা। ট্রাকটিতে কাগজের তৈরি কাটন জাতীয় পদার্থ থাকায় আগুন দ্রুত বাড়তে থাকে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে ৪৫ মিনিট চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন।

বিষয়টি সম্পর্কে গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফিরোজ মিয়া বলেন, ‘রাত ৩টা ৪০ মিনিটের দিকে আমরা আগুনের খবর পাই। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে আমরা কাজ শুরু করি। ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে, তবে সম্পূর্ণ নির্বাপণ করতে প্রায় ৪৫ মিনিটের মতো সময় লাগে। ট্রাকটিতে মূলত কাগজ তৈরি করার জন্য আনা পুরাতন কাটনজাতীয় জিনিসপত্র ছিল। এ ঘটনায় প্রায় ২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে আমরা প্রায় ১৪ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি।’

তিনি আরও বলেন, ‘ঘটনার সময় ট্রাকের চালক এবং হেলপার ভেতরে ঘুমন্ত অবস্থায় ছিলেন। আগুন দেখে তারা লাফিয়ে নিচে নেমে যান। ধারণা করা হচ্ছে, বাইরে থেকে কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ট্রাকে আগুন লাগিয়ে দিয়েছে।’

বিষয়টি সম্পর্কে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ শওকত হোসেন বলেন, ‘কেউ আগুন লাগিয়ে দিয়েছে কিনা তা নিশ্চিত না, তবে একটি ট্রাকে আগুন লেগেছে। এই ঘটনার পর মহাসড়কের গজারিয়া অংশে আমরা পুলিশি তৎপরতা বাড়িয়েছি।’

 

/এমএএ/
সম্পর্কিত
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি