সাভারে আওয়ামী লীগের ৪২ নেতাকর্মী গ্রেফতার

সাভার (ঢাকা) প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৫, ১৩:১২আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ১৩:৫১

আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে বিশেষ অভিযান চালিয়ে ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসব তথ্য নিশ্চিত করেন।

সাভার, আশুলিয়া ও ধামরাই থানা পুলিশ জানায়, আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত ও নাশকতা ঠেকাতে গতকাল ও আজ (গত ২৪ ঘণ্টায়) বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের সংশ্লিষ্ট ৪২ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সাভার মডেল থানায় ২৮ জন, আশুলিয়া থানায় ৫ জন ও ধামরাই থানায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আজ সকালে আদালতে পাঠানো হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া জানান, গতকাল থেকে আজ পর্যন্ত মোট ২৮ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তারা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন, ‘আশুলিয়া থানা এলাকা থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলাসহ নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তারা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।’

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম জানান, গতকাল ধামরাই থানা এলাকায় আওয়ামী লীগের তিন জনকে গ্রেফতার করা হয়েছে। আজ তাদের আদালতে পাঠানো হয়েছে।

এদিকে আওয়ামী লীগ ঘোষিত লকডাউন ঘিরে নাশকতা প্রতিরোধে সাভারের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তৎপরতা বাড়িয়েছে ঢাকা জেলা পুলিশ। সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে পরিবহনে তল্লাশিসহ টহল কার্যক্রম পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আরাফাতুল ইসলাম বলেন, ‘গতকাল যেমন চলছিল সেভাবেই চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। এ ছাড়া মোবাইল ডিউটি চলছে। সাদা পোশাকে পুলিশ মোতায়েন রয়েছে। নিরাপত্তা ব্যবস্থায় পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সাভার ট্যানারিতে ঢুকেছে ৫ লাখ কাঁচা চামড়া
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম