ফেনীতে পুলিশের ওপর হামলা, আহত ৩

ফেনী প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৫, ১৬:২৮আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ১৬:২৮

ফেনীর পরশুরাম উপজেলায় অভিযোগ তদন্তে যাওয়া পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে এক এসআইসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ কোলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— এসআই মুন্না দে, কনস্টেবল নাজমুল ও কনস্টেবল রুহুল আমিন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দক্ষিণ কোলাপাড়ার গিনা গাজী মজুমদার বাড়ির ফারুক মজুমদারের ছেলে ইমাম হোসেন ফয়সাল (২৮) ও রাজীব মজুমদার (৩২) নিয়মিতভাবে প্রতিবেশী এক নারীকে (৪৬) উত্ত্যক্ত করে আসছিল— এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি মীমাংসা করে ফেরার পথে রাজীব, ইমাম হোসেন ও ফারুকের নেতৃত্বে পুলিশের ওপর হামলা চালানো হয়। এতে তিন পুলিশ সদস্য আহত হন।

পরশুরাম থানার ওসি নুরুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আহত পুলিশ সদস্যদের পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
ডিএমপির তিন সহকারী পুলিশ কমিশনার বদলি
অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার