সীতাকুণ্ডে গোয়ালঘর থেকে অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ নভেম্বর ২০২৫, ২১:১৭আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ২১:১৭

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আলিনগরে একটি গোয়ালঘর থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, বৃহস্পতিবার রাতে র‌্যাব-৭-এর অভিযানে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৭ চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন আলিনগরের নবী মেম্বারের বাড়ির গোয়ালঘরে দেশি অস্ত্রশস্ত্র পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বৃহস্পতিবার রাতে র‌্যাব-৭-এর একটি দল ওই এলাকায় অভিযান চালায়।

অভিযানে কাপড়ে মোড়ানো অবস্থায় দুটি দোনলা শুটারগান, একটি একনলা শুটারগান, ১২টি সবুজ রঙের কার্তুজ, ১১টি দেশি ছুরি, দুটি রামদা এবং একটি বেসবল ব্যাট জব্দ করা হয়।

উদ্ধার অস্ত্র সীতাকুণ্ড  থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম