ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ২ জন নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২৫, ০৯:০৩ আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ০৯:৫৯

মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে দুটি পৃথক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের লৌহজংয়ের খানবাড়ি ও শ্রীনগরের দোগাছি এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

জানা গেছে, মুন্সীগঞ্জের শ্রীনগরে দোগাছি এলাকায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত হন। অন্যদিকে, লৌহজং উপজেলার খানবাড়ি এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আরেক পথচারী নিহত হন।

তাৎক্ষণিকভাবে নিহত দুইজন পুরুষের নাম পরিচয় জানা যায়নি।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এটিএম মাহমুদুল হক এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, ঘটনাস্থলেই দুই জন নিহত হয়। তাদের মরদেহ ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। তাদের নাম পরিচয় জানার জন্য পিবিআইকে খবর পাঠানো হয়েছে। অ্যাম্বুলেন্সটি পুলিশ আটক করেছে। মোটরসাইকেল চালক পালিয়ে গেছে।

এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

/এমএএ/
সম্পর্কিত
কক্সবাজারে ঘুরতে গিয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
দুর্ঘটনা দেখতে থামলো বাস, পেছন থেকে আরেক বাসের ধাক্কায় একজনের মৃত্যু
তিন্দুতে পর্যটকবাহী জিপ খাদে, ২ পর্যটক নিহত
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি