বিদ্যুতের ফাঁদে আটকে বুনোহাতির মৃত্যু

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২৫, ১৭:২০আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ১৭:২০

কক্সবাজারের উখিয়ায় বিদ্যুৎ সংযোগ দেওয়া ফাঁদে আটকে একটি পূর্ণবয়স্ক বুনোহাতির মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত গভীর রাতে রাজাপালং ইউনিয়নের পশ্চিম খয়রাতি রমজান আলী ঘোনা নামক এলাকায় কৃষিজমি থেকে হাতিটির মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, মঙ্গলবার সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে ইউপি সদস্য সৈয়দ হামজাকে ঘটনাটি জানান। পরে তিনি বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান, দুছড়ি বিট কর্মকর্তা এমদাদুল হক রনি এবং বন বিভাগের অন্য কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে হাতিটির মৃত্যুর প্রাথমিক তদন্ত শুরু করেন।

স্থানীয়দের অভিযোগ, পাহাড়ি এলাকা ও জনবসতির সীমান্তে সাম্প্রতিক সময়ে বুনোহাতির চলাচল বেড়ে গেছে। এতে ফসল নষ্ট ও সম্পদের ক্ষতি হওয়ায় কিছু কৃষক অবৈধভাবে কারেন্টযুক্ত ফাঁদ ব্যবহার করছেন। এসব ফাঁদে প্রতিনিয়ত বন্যপ্রাণী ঝুঁকির মুখে পড়ছে।

দুছড়ি বিট কর্মকর্তা এমদাদুল হক রনি বলেন, ‘মানুষকে সচেতন করা হচ্ছে। কিন্তু ফসল নষ্ট হওয়ায় কিছু কৃষক কারেন্টযুক্ত ফাঁদ দিয়ে জমি ঘিরে রাখছেন। এতে হাতির মৃত্যু ঘটছে।’

ওই এলাকার পল্লী চিকিৎসক মো. ইউনুছ জানান, ধানক্ষেত ও কলাবাগান রক্ষায় বিদ্যুৎ সংযোগ দিয়ে ফাঁদ পেতে রাখেন অনেকেই। এ ধরনের ফাঁদেই হাতির মৃত্যু ঘটছে।

বন বিভাগ মৃত হাতিটির ময়নাতদন্ত, সুরক্ষা এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে। পাশাপাশি স্থানীয়দের ঝুঁকিপূর্ণ পদ্ধতির বদলে নিরাপদ বিকল্প গ্রহণের পরামর্শ দেওয়া হচ্ছে।

বন বিভাগের তথ্যমতে, চলতি বছরে উখিয়া ও টেকনাফ এলাকায় মোট পাঁচটি বুনোহাতির মৃত্যু হয়েছে। এর মধ্যে টেকনাফে একটি মা হাতি, হ্নীলা বিট এলাকা ও জুমছড়িতে দুটি, দোছড়িতে একটি এবং সর্বশেষ উখিয়ার পশ্চিম খয়রাতিতে একটি হাতি মারা যায়।

পরিবেশ সাংবাদিক এইচএম নজরুল ইসলাম বলেন, ‘উখিয়া-টেকনাফ অঞ্চলে বন্যহাতির মৃত্যু উদ্বেগজনকভাবে বাড়ছে। খাদ্যের সংকট ও নিরাপদ বিচরণক্ষেত্র রক্ষা না করলে এই সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে।’

/এমএএ/
সম্পর্কিত
মন্ত্রীর নির্দেশে পার্কে ফিরিয়ে আনা হয়েছে দুই হাতিকে
দক্ষিণ এশিয়ার জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদারের তাগিদ
শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর সরকার, রাত ১১টার পর উচ্চ শব্দ নিষেধ
সর্বশেষ খবর
বাণিজ্যিক জাহাজের নিরাপত্তায় বাব আল-মানদাবে যুদ্ধজাহাজ মোতায়েন করবে ইতালি
বাণিজ্যিক জাহাজের নিরাপত্তায় বাব আল-মানদাবে যুদ্ধজাহাজ মোতায়েন করবে ইতালি
‘সিনিয়র ম্যানেজার’ পদে প্রাইম ব্যাংকে নিয়োগ
‘সিনিয়র ম্যানেজার’ পদে প্রাইম ব্যাংকে নিয়োগ
ট্যুর বাতিল হলে টাকা ফেরতের নিয়ম জানবেন যেভাবে
ট্যুর বাতিল হলে টাকা ফেরতের নিয়ম জানবেন যেভাবে
লিজার মৃত্যুর এক বছর পরও ঢাবির আবাসিক হলে জরুরি চিকিৎসায় ঘাটতি
লিজার মৃত্যুর এক বছর পরও ঢাবির আবাসিক হলে জরুরি চিকিৎসায় ঘাটতি
সর্বাধিক পঠিত
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি