গ্রেফতার অভিযানের সময় আতঙ্কে আসামির মৃত্যু

গ্রেফতার অভিযানের সময় আতঙ্কে আসামির মৃত্যু
২৫ নভেম্বর ২০২৫, ১১:১৭আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ১১:১৭

ফেনীতে পুলিশের গ্রেফতার অভিযানের সময় আতঙ্কে অসুস্থ হয়ে নুর হোসেন বাবু (৫৪) নামে এক আসামি মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম ও সদর সার্কেল নিশাত তাবাসসুমসহ কর্মকর্তারা হাসপাতালে যান।

জানা গেছে, পারিবারিক বিরোধের মামলায় রবিবার দিবাগত রাত দেড়টার দিকে ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুরের বাড়িতে পুলিশ গ্রেফতার করতে গেলে অসুস্থ হয়ে পড়েন নুর। পরে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া বলেন, ‘হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছিল।’

অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম বলেন, ‘মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত জরুরি এবং পরিবার অভিযোগ দিলে তাতে আইনগত বাধা নেই। এ ঘটনায় এখনও পরিবারের পক্ষ থেকে কোনও মামলা হয়নি।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার