আগৈলঝাড়ায় খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান

বরিশাল প্রতিনিধি
০২ এপ্রিল ২০১৬, ০৪:৩৩আপডেট : ০২ এপ্রিল ২০১৬, ০৪:৩৩


শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে পাঠদান করছেন শিক্ষকরা বরিশালের আগৈলঝাড়ায় উপজেলার রত্নপুর ইউনিয়নের পূর্ব মোহনকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে পাঠদান করছেন শিক্ষকরা।
বিদ্যালয়ের পাশে পাঠদানের কোনও জায়গা না থাকায় প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন শিক্ষকরা।
স্থানীয় সুধন্য বৈরাগীর বাড়ির সামনে খোলা আকাশের নিচেই বাধ্য হয়ে শুধুমাত্র ৫ম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান চলছে কোনও রকম। আর আকাশে মেঘ দেখা দিলেই শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়।
তিন কক্ষের ঝুঁকিপূর্ণ বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের পাঠদান করা হলেও বর্তমানে বিদ্যালয়টি এতটাই ঝুকিপূর্ণ যে, ৬ মার্চ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জামাল গাজী ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের তিনটি কক্ষে তালা মেরে দেন।
স্থানীয়রা জানান, নির্মাণের সময় নিম্নমানের উপকরণ ব্যবহার করায় অল্প দিনেই ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পরেছে। ওই ঝুঁকিপূর্ণ ভবনে ৪ জন শিক্ষক ঝুঁকি নিয়ে পাঠদান করাতেন।
এ বিষয়ে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম শরীফ জানান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে একাধিকবার ভবন সংস্কারের আবেদন করা হলেও কোনও ব্যবস্থা গ্রহণ করেনি কর্তৃপক্ষ।
আর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল হক তালুকদার বলেন, পূর্ব মোহনকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ হওয়ার কারষে পাঠদান ব্যাহত হচ্ছে। বিষয়টি উপজেলা পরিষদের সমন্বয় সভায় জানানো হয়েছে।
/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম