নিরাপত্তাকর্মীদের বেঁধে অফিসে ডাকাতি

রাজশাহী প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২৫, ১৫:৫৬আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ১৬:৪১

রাজশাহী নগরীর শাহমখদুম থানার শেখপাড়া বড়বনগ্রাম এলাকায় ইস্পাহানি চায়ের বিভাগীয় অফিসে ডাকাতি হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে নিরাপত্তাকর্মীকে বেঁধে রেখে এ ডাকাতির ঘটনা ঘটে।

শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী বিষয়টি নিশ্চিত করে জানান, ডাকাতরা প্রাচীর টপকে ভেতরে ঢুকে প্রথমেই অফিসের দায়িত্বে থাকা দুই নিরাপত্তাকর্মীকে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর দোতলায় অবস্থিত প্রধান অফিসকক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন ড্রয়ার তছনছ করে এক লাখ ৭৭ হাজার টাকা লুট করে।

এর পাশাপাশি নিচতলায় থাকা বিক্রয়কেন্দ্রের ড্রয়ার ভেঙে আরও ৩৮ হাজার ৫০০ টাকা নিয়ে যায়। মোট দুই লাখ ১৫ হাজার ৫০০ টাকা নিয়ে পালিয়ে যায় ডাকাত দল।

ওসি জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ডাকাতদের শনাক্তে তদন্ত চলছে এবং আইনি প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম