লালনের মাজারের প্রবেশপথে বোমাসদৃশ ডিভাইস উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২৬, ১০:১০ আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ১০:৪০

কুষ্টিয়ার কুমারখালীতে বাউল সম্রাট লালন শাহের মাজারের প্রবেশপথের পাশ থেকে পেট্রলভর্তি বোতল, লোহার পাইপ ও বৈদ্যুতিক তার সংযুক্ত একটি সন্দেহজনক ডিভাইস উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত একটার দিকে মাজারের প্রবেশপথের ডান পাশে একটি নারকেলগাছের কাছ থেকে ডিভাইসটি উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, সন্দেহজনক একটি ব্যাগের খবর পেয়ে কুমারখালী থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়। এ সময় মাজারে আগত সাধুদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের ঘটনাস্থল থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

পরে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোমা নিষ্ক্রিয়করণ ও বিস্ফোরকবিষয়ক বিশেষজ্ঞ দলের চার সদস্য ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ পরিদর্শক মোদাচ্ছের কায়সারের নেতৃত্বে দলটি তল্লাশি চালিয়ে দুটি এক লিটার পেট্রলের বোতল, আধা ইঞ্চি চওড়া ও চার ইঞ্চি লম্বা দুটি লোহার পাইপ এবং বৈদ্যুতিক তার সংযুক্ত একটি ডিভাইস উদ্ধার করে।

খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল করিমের নির্দেশনায় ঘটনাস্থল পরিদর্শন করেন কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এবং মিরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হক মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা গ্রেফতার করা যায়নি। এ বিষয়ে কুমারখালী থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনার পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

/আরএইচ/
সম্পর্কিত
সাবেক স্ত্রীকে হত্যার পর বললেন, ‘অন্যের সঙ্গে সংসার করবে, মানতে পারবো না’
মাদক সেবন ও কারবারে জড়াচ্ছে পুলিশ, নিয়ন্ত্রণ করবে কে? 
মোহাম্মদপুরে মসজিদের সামনে থেকে মোটরসাইকেল চুরি: খুঁজতে গিয়ে মিললো আরও আটটি
সর্বশেষ খবর
শাওমি ফোনে এত বিজ্ঞাপন কেন দেখায়, বন্ধ করবেন যেভাবে
শাওমি ফোনে এত বিজ্ঞাপন কেন দেখায়, বন্ধ করবেন যেভাবে
শজিমেক হাসপাতালের অপারেশন থিয়েটারে আগুন
শজিমেক হাসপাতালের অপারেশন থিয়েটারে আগুন
রান্নার সরঞ্জাম ও মানবদেহে লুকিয়ে স্বর্ণ পাচার: একদিনে ৫ কোটি টাকার স্বর্ণ জব্দ
রান্নার সরঞ্জাম ও মানবদেহে লুকিয়ে স্বর্ণ পাচার: একদিনে ৫ কোটি টাকার স্বর্ণ জব্দ
পদত্যাগ নিয়ে রাতভর নাটকীয়তার পর সকালে ইশরাকের ‘ইউটার্ন’
পদত্যাগ নিয়ে রাতভর নাটকীয়তার পর সকালে ইশরাকের ‘ইউটার্ন’
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের