পাবনায় শিশুকে তুলে নিয়ে ধর্ষণ: অভিযুক্ত আটক

পাবনা প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২৫, ১৪:৪৭আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ১৪:৪৭

পাবনার ঈশ্বরদীতে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মিলন বিশ্বাস (২৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। ২২ নভেম্বরের এই ঘটনা রবিবার (৩০ নভেম্বর) সকালে জানাজানি হলে উত্তেজিত জনতা মিলনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর বিকালে শিশুটি তার ছোট ভাইকে নিয়ে নানার বাড়ি যাচ্ছিল। পথে অভিযুক্ত মিলন বিশ্বাস তাকে তুলে নিয়ে পাশের একটি ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। ঘটনাটি কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেওয়ায় শিশুটির পরিবার চুপ ছিল। পরে শিশুটি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি প্রকাশ পায়।

শিশুটির মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘মিলন আমাদের সবাইকে জবাই করে মেরে ফেলার হুমকি দিয়েছিল। ভয়ে কাউকে কিছু বলতে পারিনি।’

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার কুণ্ডু বলেন, ‘বিষয়টি আমি অবহিত হয়েছি। ঈশ্বরদী থানাকে মামলা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

/এমএএ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের