যশোরের হত্যা মামলার আসামি গাজীপুরে গ্রেফতার

খুলনা প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২৫, ১১:২০আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:২০

যশোরের অভয়নগর থানার চাঞ্চল্যকর শামীম শেখকে গুলি করে হত্যা মামলার অন্যতম আসামি সাইফুলকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া যশোর সদর থানার আকাশ হত্যা মামলার পলাতক আসামি আল আমিনকে যশোর রেলস্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-৬ যশোর পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

শনিবার র‍্যাব-৬-এর মিডিয়া বিভাগ থেকে এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বার্তায় জানানো হয়, র‍্যাব-৬ যশোর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, গাজীপুর টঙ্গীপূর্ব থানাধীন জয়দেবপুর এলাকায় যশোরের অভয়নগরে গুলি করে শামীম শেখকে হত্যার চাঞ্চল্যকর ঘটনার অন্যতম আসামি সাইফুল ফকির (২২) আত্মগোপনে আছে। র‌্যাব-১ সিপিএসসির সহযোগিতায় একটি যৌথ দল ৫ ডিসেম্বর দিনগত রাত ৮টা ২০ মিনিটের দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আসামি সাইফুল ফকিরকে গ্রেফতার করা হয়। সে যশোরের অভয়নগর থানার রানাগাতি দক্ষিণপাড়ার ইসলাম ফকিরের ছেলে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জিএমপি গাজীপুরের বাসন থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব-৬ সিপিসি-৩ যশোরের অপর একটি দল ৫ ডিসেম্বর দিনগত রাত ৮টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, যশোর রেলস্টেশন এলাকায় ২০১২ সালের যশোর কোতয়ালি থানার চাঞ্চল্যকর আকাশ (১৮) হত্যা মামলার একজন পলাতক আসামি আত্মগোপনে আছে। র‌্যাব-৬ সদস্যরা রেলস্টেশন সংলগ্ন রূপসা হোটেলে রাত ৮টা ৪০ মিনিটের দিকে অভিযান চালিয়ে আকাশ হত্যা মামলার পলাতক আসামি আল আমিনকে গ্রেফতার করে। সে যশোর সদর থানার তালতলা রায়পাড়ার ইসমাইল হোসেন খোকনের ছেলে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী