সামনে আমাদের অত্যন্ত বড় পরীক্ষা হলো নির্বাচন: পররাষ্ট্র উপদেষ্টা

রংপুর প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২৫, ১৩:৩৮আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ১৩:৩৮

আগামী সংসদ নির্বাচন প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘সামনে আমাদের অত্যন্ত বড় টেস্ট (পরীক্ষা) আছে, সেটা হলো নির্বাচন। একটা আদর্শ নির্বাচন হতে হবে, যেটাতে কারও কোনও অভিযোগ থাকবে না। সেক্ষেত্রে আইনশৃঙ্খলা খুব গুরুত্বপূর্ণ। আমাদের প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে হবে। এজন্য সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।’

শনিবার (৬ ডিসেম্বর) রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

নির্বাচন নিয়ে উপদেষ্টা আরও বলেন, ‘যাদের হেরে যাওয়ার সম্ভাবনা থাকবে, তারা ভোটকেন্দ্রে গণ্ডগোল করার চেষ্টা করতে পারে। সেটা মনে রেখেই যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা সরকার গঠন হবে– আমরা তাদের কাছে দায়িত্ব বুঝে দিয়ে চলে যাবো।’

সংস্কারের ব্যাপারে তিনি বলেন, ‘বিভিন্ন ক্ষেত্রে আমরা সংস্কার করার চেষ্টা করছি। বাকিটা নির্বাচিত সরকার এসে সম্পন্ন করবে বলে আশা করছি।’

সভায় শিক্ষা ব্যবস্থা সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘প্রাথমিক শিক্ষকরা এখন অনেক বেতন পান, কিন্তু তারা সেইভাবে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়ার ক্ষেত্রে দায়িত্ব পালন করেন না। আমার পরিবার একটি স্কুল চালায়। সেই স্কুলটি সরকারি হয়েছে, কিন্তু সেখানে শিক্ষার মানের কোনও উন্নয়ন হয়নি।’

মত বিনিময় সভায় রংপুর জেলার শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি প্রাণিসম্পদসহ বিভিন্ন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ প্রতিষ্ঠানের সমস্যার কথা তুলে ধরেন।

এ সময় রংপুরের পুলিশ সুপার মারুফত হোসেন ও রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার তোফায়েল আহমেদ দাবি করেন, রংপুর জেলা ও মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। ৫  আগস্টের পর পুলিশ বাহিনী সব ধকল কাটিয়ে উঠেছে।

বিকালে উপদেষ্টা ক্যাডেট কলেজ পরিদর্শন করবেন বলে জানা গেছে।

/এমএএ/
সম্পর্কিত
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
দুই ঘণ্টায় ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, মেজরকে চেইঞ্জ করেছি, পাওয়ারে এমপি হইছি
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছে সেনাবাহিনী, স্মরণ রাখবে জাতি: সেনাপ্রধান
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের