ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা নিহত

গাজীপুর প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২৫, ১৫:৪১আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৫

ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা সিদ্দিকুর রহমান (৫৮) নিহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে গাজীপুরের টঙ্গীতে বিআরটি প্রকল্পের উড়াল সেতুর বাটাগেট এলাকায় ঘটনাটি ঘটে।

‎নিহত সিদ্দিকুর রহমান বরিশালের বাবুগঞ্জ থানাধীন মৃত ইসমাইল ফকিরের ছেলে। তিনি টঙ্গীর মধুমিতা রোড এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় থাকতেন। সিদ্দিক রাজধানীর কেরানীগঞ্জে বিদ্যুৎ বিভাগে স্টোর অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সকালে কেরানীগঞ্জে বিদ্যুৎ বিভাগের অফিসে যাওয়ার জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাটা গেট এলাকায় সিঁড়ি দিয়ে বিআরটি প্রকল্পের উড়াল সেতুর উপরে ওঠার সময় ছিনতাইকারীরা তার গতিরোধ করে। এ সময় কয়েকজন ছিনতাইকারী তার কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দেওয়ায় ছিনতাইকারীরা ধারালো ছুরি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ইতোমধ্যেই ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং এলাকায় সতর্কতা জারি করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।’

জিএমপির সহকারী পুলিশ কমিশনার (এসি) মাহিদুল হাসান বলেন, ‘এ নৃশংস হত্যার ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতারের জন্য ইতোমধ্যে পুলিশ অভিযানে নেমেছে। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে।’

এদিকে, টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মোসাব্বির হোসেন জানান, টঙ্গী পূর্ব থানাধীন সোনালি কাবাব রোডে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিন-চার দিন ধরে অজ্ঞাত ওই যুবক সড়কের আশেপাশে অসুস্থ অবস্থায় পড়েছিলেন। স্থানীয়রা ধারণা করছেন, তার গ্রামের বাড়ি নরসিংদীর পাঁচদোনা এলাকায়।

অজ্ঞাত যুবকের পরিচয় নিশ্চিত করতে সিআইডির বিশেষজ্ঞ টিমকে খবর দেওয়া হয়েছে। তারা এসে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করবেন। এরপর ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা ছিনতাইয়ের শিকার দুই নারী, ছিনতাইকারী গ্রেফতার
র‌্যাব সদস্য নিহতের পর সিলেটে গ্রেফতার ২৩৩
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী