আজকের দিনে বিজয়ের উল্লাসে মুখরিত হয় গাইবান্ধা

গাইবান্ধা প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৪আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫০

আজ ৭ ডিসেম্বর, গৌরবোজ্জ্বল গাইবান্ধা হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালে মুক্তিকামী মানুষের নয় মাসের রক্তঋণ শোধ করে এই দিনেই মুক্তিযোদ্ধারা মুক্ত করেন গাইবান্ধা শহরকে। ঐতিহাসিক সেই মুহূর্তে আনন্দে, উচ্ছ্বাসে, বিজয়ের উল্লাসে ফেটে পড়ে পুরো শহর। পাকিস্তানি হানাদারদের পতন ঘটার সঙ্গে সঙ্গেই গাইবান্ধার আকাশে উড়তে থাকে স্বাধীনতার লাল-সবুজ পতাকা।

প্রতি বছরের মতো এবারও জেলা প্রশাসনের সহযোগিতায় হানাদারমুক্ত দিবস উদযাপন কমিটি শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করছে মহান এই দিনটি।

ঐতিহাসিক বিবরণে জানা যায়, কোম্পানি কমান্ডার বীর প্রতীক মাহবুব এলাহী রঞ্জুর নেতৃত্বে একদল বীর মুক্তিযোদ্ধা ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের কালাসোনার চর থেকে বালাসী ঘাট হয়ে প্রবেশ করেন গাইবান্ধায়। মুক্তিযোদ্ধাদের অগ্রযাত্রার খবর আগুনের মতো চারদিকে ছড়িয়ে পড়তেই গাইবান্ধা স্টেডিয়ামে অবস্থানরত পাকবাহিনী ভীত-সন্ত্রস্ত হয়ে রাতের অন্ধকারে রংপুর ক্যান্টনমেন্টের দিকে পালিয়ে যায়।

শহর দখলমুক্ত হওয়ার পর মুক্তিযোদ্ধারা প্রবেশ করলে তৎকালীন এসডিও মাঠ (বর্তমান স্বাধীনতা প্রাঙ্গণ) রূপ নেয় এক আবেগঘন জনসমুদ্রে। সেখানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় গাইবান্ধা হানাদারমুক্ত। উত্তোলন করা হয় বিজয়ের পতাকা। ১০ হাজারের বেশি মানুষ বিজয়ী মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিতে ভিড় জমান।

মুক্তিযুদ্ধে গাইবান্ধার উল্লেখযোগ্য কয়েকটি যুদ্ধ হলো— বাদিয়াখালীর যুদ্ধ, হরিপুর অপারেশন, কোদালকাটির যুদ্ধ, রসুলপুর স্লুইস আক্রমণ, নান্দিনার যুদ্ধ ও কালাসোনার যুদ্ধ।

ডিসেম্বরের শুরু থেকেই মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে চূড়ান্ত আক্রমণ শুরু করেন। ৪ ডিসেম্বর মুক্ত হয় ফুলছড়ি ও সাঘাটা থানা। ৮ ডিসেম্বর পলাশবাড়ী, ১০ ডিসেম্বর সুন্দরগঞ্জ এবং ১২ ডিসেম্বর হানাদারমুক্ত হয় গোবিন্দগঞ্জ থানা।

এই সময়ে সবচেয়ে উজ্জ্বল অধ্যায় ৭ ডিসেম্বর, যেদিন গাইবান্ধা ফিরে পায় তার স্বাধীন আকাশ, মুক্ত মাটি আর গর্বিত পরিচয়।

/এমএএ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি