‘ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় ভবন নির্মাণে বিএনবিসি কোড মেনে চলা জরুরি’

রাজশাহী প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৫আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৫

রাজশাহীতে ভূমিকম্প ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সহনীয় ভবন নির্মাণে করণীয় বিষয়ে সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয় আরডিএ সভাকক্ষে।

সভায় রাজশাহী শহরের ভূমিকম্প-ঝুঁকিপূর্ণ ভবনের বর্তমান অবস্থা, ঝুঁকি হ্রাসে করণীয় এবং ভবিষ্যতে নতুন ভবন নির্মাণে ভূমিকম্প সহনীয় নকশা অনুসরণের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় ভবন নির্মাণে বিএনবিসি কোড (বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড) মেনে চলা, পুরনো ও ঝুঁকিপূর্ণ ভবন জরিপ করে সংস্কারের উদ্যোগ নেওয়া, দুর্যোগ প্রস্তুতি বাড়ানো এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।’

তারা আরও বলেন, ‘পরিকল্পিত নগরায়ণ ও শক্তিশালী নির্মাণ নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে বড় ধরনের বিপর্যয় অনেকাংশে এড়ানো সম্ভব।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম তুহিনুর আলম। প্রধান আলোচক ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. নিয়ামুল বারী।

এ ছাড়া উপস্থিত ছিলেন আরডিএর প্রধান নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান। সভা সঞ্চালনা করেন রুয়েটের প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান।

সভায় অংশগ্রহণকারীরা ভূমিকম্প সহনীয় নগর গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

/এমএএ/
সম্পর্কিত
ঢাকায় ভূমিকম্প অনুভূত
চীনের ৫.২ মাত্রার ভূমিকম্পে প্রাণ গেল দম্পতির, ধসে পড়লো ১৩ ভবন
দেশে ভূমিকম্প অনুভূত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী