মাঝরাতে শক্তিশালী কম্পনে কেঁপে উঠল জাপান, আহত ২২

আন্তর্জাতিক ডেস্ক 
০৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৮

জাপানের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২২ জন আহত হয়েছেন। এতে বিভিন্ন স্থাপনার দোকানের জানালার কাচ ভেঙে যায়। আতঙ্কে ভবন থেকে বাইরে ছুটে আসেন লোকজন। ভূমিকম্পের পর কয়েক দফা মৃদু কম্পনও অনুভূত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

জাপানের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এর মাত্রা ৫ দশমিক ৫ বলে জানিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, স্থানীয় সময় রাত ১টা ৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল শিজুওকা প্রিফেকচারে ভূপৃষ্ঠের প্রায় ৪০ কিলোমিটার গভীরে। আইচি ও শিজুওকা পরস্পরসংলগ্ন অঞ্চল। ভূমিকম্পটির প্রভাব টোকিও পর্যন্ত পৌঁছায়নি। সরকারি ভূকম্পন মূল্যায়ন অনুযায়ী, সবচেয়ে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে আইচি প্রিফেকচারে।

ভূমিকম্পে আইচি প্রিফেকচারসংলগ্ন বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে। এর মধ্যে রয়েছে হামামাতসু শহর, প্রাচীন রাজধানী কিয়োটো ও নারা এবং ইয়ামানাশি ও গিফু প্রিফেকচার। ইয়ামানাশিতেই অবস্থিত জাপানের বিখ্যাত মাউন্ট ফুজি।

জাপানের টেলিভিশনে প্রচারিত ফুটেজে বিভিন্ন দোকানের ভাঙা জানালার কাচ এবং রাস্তায় ছড়িয়ে থাকা কাচের টুকরো দেখা গেছে। একটি বইয়ের দোকানে তাক থেকে পড়ে যাওয়া অসংখ্য বই মেঝেতে ছড়িয়ে থাকতে দেখা যায়। আহতদের মধ্যে কয়েকজন ভবন থেকে বের হওয়ার সময় সিঁড়ি দিয়ে পড়ে গিয়ে আহত হয়েছেন।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে শিনকানসেন বুলেট ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয়। ভূমিকম্পের কারণে এসব ট্রেন চলাচলের রেলপথ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। উল্লেখ্য জাপান এমন একটি ভৌগোলিক অঞ্চলে অবস্থিত, যেখানে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে।

/এএস/ 
সম্পর্কিত
নৌ-শক্তি বাড়াচ্ছে চীন, বহরে ৪০০-এর বেশি যুদ্ধজাহাজ-সাবমেরিন
হুথি দমনে সৌদি আরব ও ইয়েমেনে সেনা পাঠাচ্ছে সিরিয়া
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
সৌন্দর্যের আড়ালেই বিষ! পৃথিবীর ভয়ংকর বিষাক্ত যত ফুল
সৌন্দর্যের আড়ালেই বিষ! পৃথিবীর ভয়ংকর বিষাক্ত যত ফুল
নারীর গোপন ভিডিও ধারণ করতে গিয়ে ধরা, গণপিটুনি খেলেন স্বেচ্ছাসেবক দল নেতা
নারীর গোপন ভিডিও ধারণ করতে গিয়ে ধরা, গণপিটুনি খেলেন স্বেচ্ছাসেবক দল নেতা
৭ নভেম্বর সর্বস্তরের মুক্তিকামী মানুষের সর্বজনীন অর্জন: স্বরাষ্ট্রমন্ত্রী
৭ নভেম্বর সর্বস্তরের মুক্তিকামী মানুষের সর্বজনীন অর্জন: স্বরাষ্ট্রমন্ত্রী
নামেও মায়া, রূপেও অনন্য পাথারিয়া পাহাড়
নামেও মায়া, রূপেও অনন্য পাথারিয়া পাহাড়
সর্বাধিক পঠিত
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে