বগুড়ায় বেদে জনগোষ্ঠীর এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা

বগুড়া প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০২৫, ১৫:১০আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ১৫:১০

বগুড়ার গাবতলীতে ছুরিকাঘাতে মো. শাকিল (২৫) নামে বেদে জনগোষ্ঠীর এক যুবক নিহত হয়েছেন। এ সময় জানারুল নামে একজন আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের নাড়ুয়ামালা বাজার এলাকায় অস্থায়ী বেদেপল্লিতে এ হামলার ঘটনা ঘটে।

দুপুরে গাবতলী থানার ওসি আনিছুর রহমান জানান, জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত বেদে (সাপুড়ে) শাকিল ঢাকার সাভার উপজেলার পোড়াবাড়ি এলাকার বেদে বিপ্লবের ছেলে। বেদে জনগোষ্ঠীর কয়েকটি পরিবার বগুড়ার গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের নাড়ুয়ামালা বাজারের পাশে অস্থায়ীভাবে বসবাস করছেন। তারা দিনভর আশপাশের বিভিন্ন এলাকায় সাপ ধরে এবং ভেষজ চিকিৎসা করে জীবিকা নির্বাহ করেন। ওই এলাকার মাদকাসক্ত বিশুর ফুফাতো ভাই রাশেদ বুধবার রাতে বেদেপল্লিতে যান। সে সময় বেদেরা চোর সন্দেহে তাকে আটক করে বেঁধে রাখেন।

এ খবর পেয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে বিশু ও তার লোকজন বেদেপল্লিতে গিয়ে হামলা চালায়। বিশুর ছুরিকাঘাতে বেদে শাকিল ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া তার পক্ষের জানারুল নামে একজন আহত হয়েছেন।

এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত বেদে শাকিলের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

এ ছাড়া এ হামলায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য বিশুর মা কমলা ও বোন জমেলাকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

গাবতলী থানার নবাগত ওসি আনিছুর রহমান জানান, হামলায় জড়িত বিশুকে গ্রেফতারে অভিযান চলছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

/এমএএ/
সম্পর্কিত
বগুড়ায় খাল পুনর্খনন: উদ্বৃত্ত পৌনে ২ কোটি টাকা ফেরত দিলো প্রশাসন
২৫ বছর পর পেলেন খোঁজ, কবর দেখতে এসে কাঁদলেন বাকপ্রতিবন্ধী ভাইবোন
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
সর্বশেষ খবর
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস