তনু হত্যার রহস্য উদঘাটনে গোয়েন্দা সংস্থা ব্যর্থ হবেনা: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি
০২ এপ্রিল ২০১৬, ১৭:২২আপডেট : ০২ এপ্রিল ২০১৬, ১৭:৩৪


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল কলেজছাত্রী তনু হত্যার রহস্য উদঘাটনে গোয়েন্দা সংস্থা ব্যর্থ হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, তনু হত্যার বিষয়টি তদন্তাধীন থাকায় এ ব্যাপারে আমাদের কোনও বক্তব্য নেই। তবে আমাদের গোয়েন্দা বাহিনী এ ধরণের কোনও ঘটনায় এর আগে ব্যর্থ হয়নি। আমরা খুব শিগগিরই এ বিষয়ে জানাবো। শনিবার দুপুরে মাদারীপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে  তিনি এসব কথা বলেন।
ইউপি নির্বাচনের দ্বিতীয় দফায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাফল্য-ব্যর্থতা সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, নির্বাচনে নিরাপত্তাবাহিনীসহ সব কন্ট্রোল করেন প্রধান নির্বাচন কমিশনার। স্থানীয় নির্বাচনে অংশগ্রহণকারীরা মুখোমুখি অবস্থান করেন, ফলে এ ধরণের সংঘর্ষের ঘটনা ঘটে যা কাঙ্খিত নয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হওয়ায় আগামীতে সংঘর্ষের ঘটনা কমে আসবে। পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছে।
মাদারীপুরের জেলা প্রশাসক কামালউদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই জেলা সমাবেশে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান, আনসার ও ভিডিপি’র মহাপরিচালক মেজর জেনারেল নাজিম উদ্দীন, মাদারীপুরের পুলিশ সুপার সরোয়ার হোসেনসহ প্রমুখ।

/এআর/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম