আদালত চত্বর থেকে হাতকড়া খুলে আসামির পলায়ন

বগুড়া প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২৫, ০৯:২৬আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:২৬

বগুড়ায় আদালত চত্বর থেকে প্রিজন ভ্যানে তোলার আগে শাহিদ ওরফে মিরপুর (১৯) নামে এক আসামি পালিয়ে গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বগুড়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতের কাছে এ ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতাউর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।

বগুড়ার নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মাসুদ করিম ও অন্যরা জানান, শাহিদ ওরফে মিরপুর সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চাঁন্দুপাড়ার নুর আলমের ছেলে। তিন-চার দিন আগে এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। জনগণ চোর সন্দেহে তাকে পুলিশ দেন। পরে পুলিশ ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলহাজতে পাঠায়।

বৃহস্পতিবার ধার্য তারিখে তাকে আদালতে হাজির করা হলে তার জামিন হয়ে যায়। সন্ধ্যা ৬টার দিকে তাকে বগুড়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে প্রিজন ভ্যানে তোলার প্রস্তুতি চলছিল। সে সময় শাহীদ হাতকড়া খুলে পালিয়ে যান।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতাউর রহমান জানান, পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান চলছে। এ ব্যাপারে পুলিশের কোনও অবহেলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অবহেলা পাওয়া গেলে ওই অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম