রাঙামাটিতে আগুনে পুড়লো তিনটি বাস

রাঙামাটি প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২৫, ১৩:০৪আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ১৩:০৪

রাঙামাটি শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় ভয়াবহ আগুনে পুড়েছে তিনটি বাস, পাঁচটি দোকান ও একটি বসতবাড়ি। রবিবার ভোররাতে এই ভয়াবহ আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস দ্রুত না আসায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে বলে অভিযোগ ক্ষতিগ্রস্তদের।

স্থানীয়রা জানান, ভোররাতে একটি ফার্নিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিসের একটি টিম প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা খাগড়াছড়ি-বান্দরবান রুটের তিনটি যাত্রীবাহী বাস পুড়ে যায়।

রাঙামাটি বাস মালিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম শাকিল বলেন, ‘ভোর রাতে পুরাতন বাস টার্মিনাল এলাকায় পাঁচটি দোকান ও তিনটি বাস পুড়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মুর্শিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফার্নিচারের দোকানে মশার কয়েল থেকে এই আগুনের সূত্রপাত। তবে তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

/এমএএ/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান