ব্রাহ্মণবাড়িয়ায় ফ্লাইওভারে আনসারদের বহন করা বাসের ধাক্কা, আহত ১২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২৫, ১৩:৩২আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ১৩:৩২

ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলা এলাকায় আনসারবাহী একটি লোকাল বাস দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন আনসার সদস্য আহত হয়েছেন। রবিবার সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আহত আনসার সদস্যদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

এলাকাবাসী ও আনসার কর্মকর্তারা জানান, সকালে শহরবাইপাস জেলা আনসার ক্যাম্পে ফায়ারিং প্রশিক্ষণ শেষে দিগন্ত পরিবহনের একটি লোকাল বাসে ৩৫ জন আনসার সদস্য সদর উপজেলার সুহিলপুরে যাচ্ছিলেন। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে শহরের পৈরতলা এলাকায় নির্মানাধীন একটি ফ্লাইওভারের পিলারে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কমপক্ষে ১২জন আনসার সদস্য আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত আনসার সদস্যদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. নাজমুল হক জানান, আহতদের মধ্যে ১২ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে হৃদয় নামে এক সৈনিকের অবস্থা গুরুতর। তার শরীরে ও বুকে আঘাত লেগেছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
রেলস্টেশনে পড়ে থাকা শিশুকে মায়ের কাছে ফিরিয়ে দিলেন আনসার সদস্যরা
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম