আদালতের সেরেস্তাদারের মরদেহ উদ্ধার

ফেনী প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২৫, ১৮:৩০ আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ১৮:৩০

ফেনীতে জেলা জজ আদালতের সেরেস্তাদার এনামুল হকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ফেনী সদর উপজেলার ফতেপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক ৭টার দিকে এনামুল হক শহরের আলিমুদ্দিন এলাকার ভাড়া বাসা থেকে বের হন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ থাকায় পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি।

পরে স্থানীয় লোকজন ফতেপুর এলাকার রেললাইনের পাশে একটি গাছের সঙ্গে ঝুলন্ত একটি মরদেহ দেখতে পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে দেন। খবর পেয়ে মৃতের পরিবার ঘটনাস্থলে গিয়ে মরদেহটি এনামুল হকের বলে শনাক্ত করেন।

এনামুল হক ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামের ফজলুল হকের ছেলে। তিনি দীর্ঘ ৩০ বছর ধরে ফেনী যুগ্ম জেলা জজ আদালত-১-এ সেরেস্তাদার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। স্ত্রী ও চার ছেলেসহ তিনি শহরের আলিমুদ্দিন এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

মরদেহ উদ্ধারের খবরে ফেনী আদালতে কর্মরত সহকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। এ ঘটনায় আদালতপাড়ায় শোকের ছায়া নেমে আসে।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন জায়গায় যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন
নতুন জায়গায় যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন
সোমবার বন্ধ থাকবে দেশের সব স্বর্ণের দোকান
সোমবার বন্ধ থাকবে দেশের সব স্বর্ণের দোকান
নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের জ্যেষ্ঠতার ডাটাবেজ তৈরি করছে মাউশি
নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের জ্যেষ্ঠতার ডাটাবেজ তৈরি করছে মাউশি
১৫ বছরে ১২০ কোটি তরুণের চাকরি হবে মাত্র ৪০ কোটি
১৫ বছরে ১২০ কোটি তরুণের চাকরি হবে মাত্র ৪০ কোটি
সর্বাধিক পঠিত
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান