‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’

পাবনা প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২৬, ২২:০৩ আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ২২:১৫

পাবনার ঈশ্বরদীতে মুফতি আমির হামজার ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য, কুরুচিপূর্ণ মন্তব্য ও ব্যক্তিগত আক্রমণ বন্ধের দাবিতে স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী। শনিবার (১৭ অক্টোবর) বিকাল ৪টার দিকে এলাকাবাসীর পক্ষে ইসমাইল হোসেন মহন নামে এক ব্যক্তি ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিনের কাছে এ স্মারকলিপি দেন।

আগামী ২১ অক্টোবর উপজেলার সাহাপুর ইউনিয়নের কদিমপাড়া দারুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান বক্তা হিসেবে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা এবং প্রধান অতিথি হিসেবে পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডলের উপস্থিত থাকার কথা রয়েছে।

স্মারকলিপিতে বলা হয়, ধর্মীয় আলোচনা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে ওয়াজ মাহফিলের ভূমিকা ইতিবাচক। তবে ধর্মীয় মঞ্চে রাজনৈতিক বক্তব্য, দলীয় প্রচার কিংবা ব্যক্তি ও গোষ্ঠীকে লক্ষ্য করে আক্রমণাত্মক মন্তব্য করা হলে স্থানীয় সামাজিক পরিবেশ উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

ইসমাইল হোসেন মহন বলেন, তারা ওয়াজ মাহফিল বন্ধের পক্ষে নন। ধর্মীয় মঞ্চে যেন রাজনৈতিক, কুরুচিপূর্ণ ও উসকানিমূলক বক্তব্য দেওয়া না হয়, সেটিই তাদের দাবি। ঈশ্বরদীর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ধর্মীয় মাহফিলকে রাজনৈতিক বক্তব্য ও ব্যক্তিগত আক্রমণ থেকে মুক্ত রাখতেই প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।

স্মারকলিপিতে মাহফিলের আলোচনা কোরআন-হাদিস ও ধর্মীয় শিক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখা, কোনও ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে মানহানিকর ও উসকানিমূলক বক্তব্য বন্ধ করা এবং এ বিষয়ে প্রশাসনিক নজরদারি নিশ্চিত করার দাবি জানানো হয়।

/এফআর/
সম্পর্কিত
আমির হামজার তোরণ নির্মাণের জন্য ডাল কর্তন করায় সমালোচনা
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের
এবার নিজেকে সরকার দাবি করে যা বললেন আমির হামজা
সর্বশেষ খবর
পছন্দের জিনিস না পেলেই কান্না, কথায় কথায় জেদ—কেন এমন করে শিশুরা?
পছন্দের জিনিস না পেলেই কান্না, কথায় কথায় জেদ—কেন এমন করে শিশুরা?
ক্যান্সার জয় করে ভ্যাটিকানে ফিরলেন পোপ লিও
ক্যান্সার জয় করে ভ্যাটিকানে ফিরলেন পোপ লিও
১০ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের অনুমতি ছাড়াই চলছিল সেই রিসোর্ট, নেই ছাড়পত্রও
১০ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের অনুমতি ছাড়াই চলছিল সেই রিসোর্ট, নেই ছাড়পত্রও
বাংলাদেশকে না জানিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের বাস্তবতা কতটুকু?
বাংলাদেশকে না জানিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের বাস্তবতা কতটুকু?
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে