স্কুলছাত্রীকে ২৮ দিন আটকে রেখে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার

বরিশাল প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৬, ০৩:২০আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ০৩:২২

বরিশাল অপহরণ করে ২৮ দিন আটকে রেখে বরিশালের গৌরনদী গালর্স স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর এক ছাত্রীকে (১৪) ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে শনিবার সন্ধ্যায় ঢাকার আশুলিয়া থানা এলাকা থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে। এ সময় ধর্ষক সুলতান আহম্মেদকে (৩০) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সুলতান আহম্মেদ পটুয়াখালী জেলার মীর্জাগঞ্জ থানার আমলাগাছিয়া গ্রামের রশিদ গাজীর ছেলে।
গৌরনদী মডেল থানার ওসি মো. আলাউদ্দিন মিলন জানান, উপজেলার একটি গ্রামে নানার বাড়িতে থেকে তার নাতনী গৌরনদী গালর্স স্কুল এন্ড কলেজে নবম শ্রেণিতে লেখাপড়া করে আসছিল।
ওই স্কুলছাত্রী গত ৫ মার্চ সকালে নানাবাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে ওই স্কুলছাত্রী চরগাদাতলী এলাকায় পৌঁছলে বখাটে সুলতানের নেতৃত্বে বখাটে ৪/৫ জন যুবক তাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর তাকে ঢাকার আশুলিয়া থানাধীন একটি বাসায় ২৮ দিন আটকে রেখে ধর্ষণ করে সুলতান।

এ ব্যাপারে ধর্ষিতার নানা বাদী হয়ে গৌরনদী মডেল থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন।

গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী মডেল থানার এসআই মো. নজরুল ইসলাম আশুলিয়া থানা পুলিশের সহযোগিতায় শনিবার সন্ধ্যায় আশুলিয়া থানার ইয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ধর্ষিত স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী ধর্ষক সুলতান আহম্মেদকে গ্রেফতার করেন।

/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী