দীপুর বাড়িতে মানবাধিকার সংস্থার নেতৃবৃন্দ

ময়মনসিংহ প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২৫, ১৭:২৭আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ২৩:২৫

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যার শিকার শ্রমিক দীপুর গ্রামের বাড়ি পরিদর্শন করেছেন ১৭টি মানবাধিকার সংস্থার নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে ভালুকার তারাকান্দার মোকামিয়া কান্দা গ্রামে যান তারা।

এ সময় নেতৃবৃন্দ দীপুর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার সুষ্ঠু বিচারের জন্য প্রশাসনের কাছে দাবি জানান।

মানবাধিকার সংস্থা নাগরিক কোয়ালিশনের নেতা শহিদুল আলম বলেন, ‘দেশে যে “মব কালচার” চলছে তা থেকে বেরিয়ে আসতে হবে। ইসলাম ধর্ম কখনও মানুষ হত্যাকে সমর্থন করে না। ইসলাম ধর্মের তাৎপর্য সবাইকে বুকে ধারণ করতে হবে। কেউ যদি অপরাধ করে তাকে আইনের হাতে তুলে দিতে হবে। আইন তার বিচার করবে।’

লেখক ও নৃবিজ্ঞানী ড. রেহনুমা আহমেদ বলেন, ‘কাউকে হত্যা করে ইসলাম ধর্মের সম্মান বৃদ্ধি করা যায় না। মত প্রকাশের স্বাধীনতা সবারই রয়েছে। এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার হতে হবে।’

উল্লেখ্য, ১৮ ডিসেম্বর রাতে ভালুকার জামিরদিয়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কারখানার শ্রমিক দীপুকে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন দেয় এক দল লোক।

/এমএএ/
সম্পর্কিত
সিফাতকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার: এইচআরএসএসের নিন্দা
মানবাধিকার কমিশন বিল নিয়ে জামায়াতের আপত্তি কেন, কী আছে নতুন খসড়ায় 
গুম প্রতিরোধ ও প্রতিকার বিলে স্বাধীন তদন্তব্যবস্থা নিশ্চিত করা জরুরি: হিউম্যান রাইটস ফোরাম
সর্বশেষ খবর
এমপি গাজী নজরুলের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা মামলা, গ্রেফতার নিয়ম মেনে
এমপি গাজী নজরুলের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা মামলা, গ্রেফতার নিয়ম মেনে
জবি ছাত্রদলের ৮ নেতাকর্মী বহিষ্কার
জবি ছাত্রদলের ৮ নেতাকর্মী বহিষ্কার
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার