নিরাপত্তা শঙ্কায় রাবির অনেক শিক্ষক-কর্মচারী, যা ভাবছে প্রশাসন

রাবি প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৩আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ২০:০৬

আওয়ামী লীগপন্থি শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারীরা ক্যাম্পাসে প্রবেশ করলে কলার ধরে প্রশাসনিক ভবনের সামনে বেঁধে রাখার ঘোষণা দিয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ-রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার। তার এই বক্তব্যের সমালোচনা করছেন অনেকেই। নিরাপত্তা শঙ্কায় ক্লাস-পরীক্ষা নিতে অপারগতার কথাও বলেছিলেন এক শিক্ষক। এ নিয়ে বিএনপিপন্থি শিক্ষক-কর্মচারীরাও উদ্বেগ প্রকাশ করেছেন। এ অবস্থায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, রাকসু নেতা ও শিক্ষক নেতাদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করা হবে।

এদিকে, রাকসু, ছাত্রশিবিরের দাবির মুখে আওয়ামী লীগপন্থি ছয় ডিন দায়িত্ব পালনে অপারগতা প্রকাশের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। ক্লাস-পরীক্ষা নিতে অপারগতা প্রকাশ করা আওয়ামী লীগপন্থি সেই শিক্ষক কাজী জাহিদুর রহমান আজ থেকে ক্লাস-পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছেন।

এক ফেসবুক পোস্টে কাজী জাহিদুর রহমান বলেছেন, ‘নিজের নিরাপত্তার অভাবে আমি ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করা সম্ভব হবে না বলে এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছিলাম। আমার স্ট্যাটাসের পরে সারা দেশের অসংখ্য মানুষ প্রতিবাদ করেছেন। আমার বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, ছাত্রদল, ছাত্রলীগসহ অনেক সংগঠন ক্যাম্পাসে মবক্রেসির বিরুদ্ধে বিবৃতি দিয়েছে, নিজেদের অবস্থান জানান দিয়েছে। শিক্ষকদের অসম্মান করে যেসব অশ্রাব্য কথা বলা হয়েছে, আজ সারা বাংলাদেশের মানুষ তার নিন্দা করছে। এটিই আমার সফলতা। শিক্ষার্থী তথা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আজ থেকে অ্যাকাডেমিক কাজে যোগদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।’

বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ইউট্যাবের রাবি শাখার সভাপতি অধ্যাপক মামুনুর রশিদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা সার্বিকভাবে নিরাপত্তার কথা বলেছি। শিক্ষকরা যাতে ক্লাস-পরীক্ষা নিতে ভয় না পান। যারা দোষী তাদের আইনের আওতায় এনে বিচারের বিষয়েও আমরা জানিয়েছি। এখন অনেক শিক্ষক আতঙ্কের ভেতরে আছেন, যে ভাষা ব্যবহার করা হয়েছে শিক্ষকদের প্রতি তাতে সম্মানহানি হয়েছে। এ থেকে শিক্ষকদের মধ্যে যে ক্ষোভ হচ্ছে, সেখান থেকেও অনেক কিছু হতে পারে। শোনা যাচ্ছে তারা ভর্তি পরীক্ষা নেবেন না।’

তিনি আরও বলেন, ‘জুলাই আগস্টের পরে যে বৈষম্যমূলক নিয়োগ হয়েছে মেডিক্যালসহ অন্যান্য জায়গায় যাচাই-বাছাই ছাড়া এবং এখনও কিছু প্রক্রিয়াধীন আছে। সেগুলো থেকে প্রশাসন যদি বিরত থাকে তাহলে ভালো হবে। এখন কোনও কিছু হলেই যে “মব” হচ্ছে সেটা যাতে না হয় সে বিষয়েও প্রশাসনের সঙ্গে আমাদের কথা হয়েছে৷’

এ বিষয়ে উপ-উপাচার্য ফরিদ উদ্দিন খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা এই বিষয়ে অবগত আছি এবং আমরা রাকসুর সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলেছি, যাতে কোনও শিক্ষকের সম্মান ক্ষুণ্ন না হয় বা তারা যেন নিরাপত্তাহীনতায় না ভোগেন। এই শঙ্কা দ্রুত কেটে যাবে এবং সব কিছু স্বাভাবিক হয়ে যাবে।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
নৈশভোজের টেবিলে জোট রাজনীতির হিসাব-নিকাশ কেমন হলো
মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্যই বিএনপির জন্ম: রিজভী
ব্যবসায়ীকে মারধর করে দোকান বন্ধের হুমকি, পদ হারালেন শ্রমিক দল নেতা
সর্বশেষ খবর
একটার পর একটা ধস শুরু হইছে, বাঁধটি ভেঙে গেলে আমরা সব হারিয়ে ফেলবো
একটার পর একটা ধস শুরু হইছে, বাঁধটি ভেঙে গেলে আমরা সব হারিয়ে ফেলবো
২০২৭ সালের মধ্যে সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করবে সরকার
২০২৭ সালের মধ্যে সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করবে সরকার
বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ এক পরিবারের ৩ জনের মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ এক পরিবারের ৩ জনের মৃত্যু
বিল পাস ও স্থায়ী কমিটি গঠনে সরকারের ভূমিকা নিয়ে টিআইবির উদ্বেগ
বিল পাস ও স্থায়ী কমিটি গঠনে সরকারের ভূমিকা নিয়ে টিআইবির উদ্বেগ
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী