মোটরসাইকেলে ট্রাকচাপা, প্রাণ হারালো ২ কিশোর

কুষ্টিয়া প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২৫, ২২:২০ আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ২২:২০

কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেলে ট্রাকের চাপায় দুই কিশোর নিহত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ভেড়ামারা ১৬ দাগ যাত্রী ছাউনি এলাকায় এই ঘটনা ঘটেছে।

ভেড়ামারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলো– পার্শ্ববর্তী মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বিজনগর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. সিয়াম শেখ (১৬) এবং একই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আব্দুর রশিদ (১৬)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়াগামী একটি মিনি ট্রাক (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো ন ১১-৭৭০৭) সঙ্গে ভেড়ামারা যাত্রীছাউনি এলাকায় বিপরীত দিকে থেকে আসা মোটরসাইকেলে চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক সিয়াম শেখ ঘটনাস্থলেই মারা যায়। অপর মোটরসাইকেল আরোহী আবদুর রশিদকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভেড়ামারা থানার ওসি জানান, নিহতদের বাড়ি পাশ্ববর্তী মিরপুর উপজেলায়। এ ঘটনায় মিনি ট্রাক এবং মোটরসাইকেলটি ভেড়ামারা থানা পুলিশের হেফাজতে আছে।

/এমএএ/
সম্পর্কিত
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক