দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে, স্থবির জনজীবন

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২৫, ১৩:৪১ আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ১৫:২১

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জে। রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলীতে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। প্রচণ্ড ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন।

রবিবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নিকলী প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা  জাহেদুল ইসলাম মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০১৪ সাল থেকে নিকলীতে আবহাওয়া পর্যবেক্ষণাগারের কাজ শুরু হয়েছে। গত বছরও শীতে দুই দিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় নিকলীতে। আজ এ বছরের প্রথম সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এখানে।

এদিকে, মৃদু শৈত্যপ্রবাহ বইছে কিশোরগঞ্জে। দেখা মেলেনি সূর্যের। গত কয়েক দিন ধরেই টানা মৃদু শৈত্যপ্রবাহে স্থবির হয়ে পড়েছে জনজীবন। অতিরিক্ত ঠান্ডার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে নিম্ন আয়ের মানুষের মাঝে। দৈনন্দিন কাজে যেতে না পেরে মানবেতর জীবনযাপন করছেন তারা। অতিরিক্ত ঠান্ডায় কষ্টে রয়েছে গরু-ছাগলসহ বিভিন্ন প্রাণী ও পাখিরা।

ঠান্ডার প্রভাব পড়েছে বোরো ধানের আবাদে। মৌসুমের শুরুতে অতিরিক্ত ঠান্ডায় ধানের চারা নষ্ট হওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
শীতের বাগানের প্রস্তুতি শুরু করুন এখনই, পরে মিলবে ভরা ফলন
সেপ্টেম্বরের রাতে হঠাৎ ঠান্ডা, শীত কি এবার আগেই আসছে?
দুদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি