হঠাৎ জেঁকে বসেছে শীত, পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

পঞ্চগড় প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৮

শীতের বার্তা নিয়ে এসেছে অগ্রহায়ণ। মাসটির শুরুতেই উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। কয়েক দিনের ব্যবধানে তাপমাত্রা কমে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে নেমেছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। এটি চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৮ শতাংশ। আগের দিন বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৩ দশমিক ২ ডিগ্রি।

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি, রবিবার ১৬ দশমিক ৪ ডিগ্রি, শনিবার ১৫ দশমিক ৮ ডিগ্রি এবং শুক্রবার ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায় রোদ থাকায় গরম অনুভূত হলেও সন্ধ্যা নামার পর আবহাওয়া বদলে যাচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আগামী দিনগুলোতে তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে। ডিসেম্বর মাসে পঞ্চগড় জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কুয়াশায় ঢাকছে চা-বাগান, শ্রীমঙ্গলে তাপমাত্রা ১৫.২ ডিগ্রি
আজ হতে পারে বৃষ্টি, আরও কমবে তাপমাত্রা
ভরদুপুরেও ঢেকে আছে ঢাকার আকাশ, কুয়াশা নাকি অন্য কিছু?
সর্বশেষ খবর
লটারিতে ৫ লাখ ডলার জয়, এক বছর পর জানলেন বৃদ্ধ
লটারিতে ৫ লাখ ডলার জয়, এক বছর পর জানলেন বৃদ্ধ
রিটার্ন জমা দেওয়া এখন খুব সহজ
রিটার্ন জমা দেওয়া এখন খুব সহজ
ঢাকায় গড়ে পৌনে ২ লাখ মানুষের জন্য একটি করে গণশৌচাগার
বিশ্ব টয়লেট দিবস ঢাকায় গড়ে পৌনে ২ লাখ মানুষের জন্য একটি করে গণশৌচাগার
একটি শব্দের অপেক্ষায় রোহিঙ্গারা, ফিরতে চান নাগরিক অধিকার নিয়ে
একটি শব্দের অপেক্ষায় রোহিঙ্গারা, ফিরতে চান নাগরিক অধিকার নিয়ে
সর্বাধিক পঠিত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
কে এই গ্রেনেড বাবু, যার ভয়ে কাঁপছে খুলনা
কে এই গ্রেনেড বাবু, যার ভয়ে কাঁপছে খুলনা