মনোনয়নপত্র জমা দিতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থী-সমর্থকদের ভিড়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ ডিসেম্বর ২০২৫, ১৫:২৫আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫:২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আজ সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আজ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীরা চট্টগ্রামের তিন রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিচ্ছেন।

মনোনয়নপত্র জমা দেওয়াকে ঘিরে সকাল থেকে চট্টগ্রামে তিন রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রার্থী ও সমর্থকদের ভিড় জমেছে। প্রার্থী এবং দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, ‘আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আজ বেশির ভাগ প্রার্থী মনোনয়ন পত্র জমা দেবেন। যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে আছে। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে।’

চট্টগ্রামের তিন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, রবিবার (২৮ ডিসেম্বর) পর্যন্ত চট্টগ্রামের ১৬ আসনে বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্রসহ মোট ২২৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যার মধ্যে রয়েছেন বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, জাতীয় পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), এলডিপি, গণফোরাম, ইসলামী আন্দোলনসহ ২৯টি রাজনৈতিক দলের প্রার্থীরা। তারা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনয়ন বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে আপিল দায়ের ৫ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। ভোটগ্রহণ আগামী বছরের ১২ ফেব্রুয়ারি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনে মোট ভোটার সংখ্যা ৬৬ লাখ ৮২ হাজার ৫১৭ জন। এর মধ্যে পুরুষ ৩৪ লাখ ৮৩ হাজার ৮৭৭ জন এবং নারী ৩১ লাখ ৯৮ হাজার ৫৭০ জন। এবার তৃতীয় লিঙ্গের ভোটার ৭০ জন। এবার চট্টগ্রামের ১৬ আসনে মোট ভোটকেন্দ্র ১ হাজার ৯৬৫টি এবং বুথ ১২ হাজার ৫৯৫টি।

/এমএএ/
সম্পর্কিত
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
দুই ঘণ্টায় ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, মেজরকে চেইঞ্জ করেছি, পাওয়ারে এমপি হইছি
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছে সেনাবাহিনী, স্মরণ রাখবে জাতি: সেনাপ্রধান
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম