খুলনায় উৎসবমুখর পরিবেশে চলছে মনোনয়নপত্র জমা

খুলনা প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৩আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৯ ডিসেম্বর (সোমবার)। শীতের তীব্রতাকে উপেক্ষা করে এদিন সকাল ‌থেকে বি‌ভিন্ন দলের প্রার্থীরা নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন। ‌রিটা‌র্নিং অ‌ফিসা‌র ও খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে উপ‌স্থিত হয়ে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।

খুলনা বিভাগের ৩৬টি আসন থেকে এবার নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩৪৭ জন। এর মধ্যে রবিবার (২৮ ডিসেম্বর) পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন ২০ জন প্রার্থী।

মনোনয়নপত্র সংগ্রহকারী ৩৪৭ জনের মধ্যে রয়েছেন– মেহেরপুর-১ আসনে ১২ জন, মেহেরপুর-২ আসনে ৪ জন; কুষ্টিয়া-১ আসনে ১১ জন, কুষ্টিয়া-২ আসনে ১২ জন, কুষ্টিয়া-৩ আসনে ৯ জন, কুষ্টিয়া-৪ আসনে ১২ জন; চুয়াডাঙ্গা-১ আসনে ৫ জন, চুয়াডাঙ্গা-২ আসনে ৬ জন; ঝিনাইদহ-১ আসনে ৯ জন, ঝিনাইদহ-২ আসনে ৭ জন, ঝিনাইদহ-৩ আসনে ৫ জন, ঝিনাইদহ-৪ আসনে ১১ জন; যশোর-১ আসনে ১১ জন, যশোর-২ আসনে ১৩ জন, যশোর-৩ আসনে ৯ জন, যশোর-৪ আসনে ১৪ জন, যশোর-৫ আসনে ১৩ জন, যশোর- ৬ আসনে ৮ জন; মাগুরা-১ আসনে ১১ জন, মাগুরা-২ আসনে ৯ জন; নড়াইল-১ আসনে ১৬ জন, নড়াইল-২ আসনে ৯ জন; বাগেরহাট-১ আসনে ১৫ জন, বাগেরহাট-২ আসনে ৮ জন, বাগেরহাট-৩ আসনে ৯ জন, বাগেরহাট-৪ আসনে ৯ জন; খুলনা-১ আসনে ১২ জন, খুলনা-২ আসনে ৫ জন, খুলনা-৩ আসনে ১৪ জন, খুলনা-৪ আসনে ৭ জন, খুলনা-৫ আসনে ৯ জন, খুলনা-৬ আসনে ৬ জন; সাতক্ষীরা-১ আসনে ৯ জন, সাতক্ষীরা-২ আসনে ৯ জন, সাতক্ষীরা-৩ আসনে ৭ জন, সাতক্ষীরা-৪ আসনে ৮ জন।

সোমবার সকাল থেকেই প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে আসেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, ‘তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার ভিত্তিতে আগামীর বাংলাদেশ তৈরি হবে। বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। বিভেদ নয়, ঐক্যের রাজনীতি গড়ে তুলতে হবে। গণতন্ত্রের পথে এই যাত্রা অব্যাহত থাকুক। মানুষ তার পছন্দের ব্যক্তিকে ভোট প্রদান করুক।’

/এমএএ/
সম্পর্কিত
সংরক্ষিত নারী আসন মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল মনিরা শারমিনের, শুনানি কাল
সংরক্ষিত নারী আসনের নির্বাচনপ্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শুরু হচ্ছে আজ
শেষ হলো নারী আসনের মনোনয়ন জমা দেওয়ার সময় 
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী