রিমান্ড বাতিল করে জুলাইযোদ্ধা সুরভীর জামিন

গাজীপুর প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২৬, ২০:৫৯আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ২০:৫৯

গাজীপুরে গ্রেফতারকৃত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে রিমান্ডের আদেশ দেওয়ার প্রায় ৫ ঘণ্টা পর সোমবার সন্ধ্যায় রিমান্ড বাতিল করে চার সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি হাফিজ উল্লাহ দর্জি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সন্ধ্যায় গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতে শুনানি হয়। আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ অমিত কুমার দে রিমান্ড বাতিল করে সুরভীর চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন সময়ের জন্য জামিন মঞ্জুর করেন। পরবর্তী তারিখে এ ব্যাপারে পূর্ণাঙ্গ শুনানি হবে।’

তিনি আরও জানান, তাহরিমা জান্নাত সুরভীর রিমান্ড বাতিল ও অন্তর্বর্তীকালীন জামিন চেয়ে জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করে রিভিউ করেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান কামাল। তার আবেদনের পরিপ্রেক্ষিতে সন্ধ্যা সোয়া ৬টার দিকে ওই আদালতে জামিনের শুনানি হয়। সুরভীকে পরীক্ষার্থী ও নারী বিবেচনায় তার আইনজীবী মোস্তাফিজুর রহমান কামালের একক জিম্মায় চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন সময়ের জন্য জামিন দেওয়া হয়।

এর আগে গ্রেফতারকৃত জুলাইযোদ্ধা সুরভীর জামিন মঞ্জুর না করে একইদিন দুপুরে দুই দিনের রিমান্ড দেন গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২-এর আদালতের বিচারক সৈয়দ ফজলুল মাহদী। মামলার তদন্তের লক্ষ্যে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন তিনি।

ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা একটি মামলায় গত ২৪ ডিসেম্বর দিবাগত রাতে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেফতার করেন যৌথবাহিনীর সদস্যরা। সোমবার পুলিশ তাকে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২-এর আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড প্রার্থনা করে।

দুপুরে আদালত থেকে হাজতখানায় নিয়ে যাওয়ার সময় সুরভী জানান, কোনও প্রকার তদন্ত ছাড়া অন্যায়ভাবে তার রিমান্ড মঞ্জুর করা হয়েছে। রিমান্ডের শুনানি চলাকালে আদালত চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির সদস্যরা জুলাইযোদ্ধা সুরভীর মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন।

প্রসঙ্গত, গত বছরের ২৬ নভেম্বর গাজীপুরের কালিয়াকৈর থানায় সুরভীসহ চার জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার নাঈমুর রহমান দুর্জয়। মামলায় অভিযোগ করা হয়, গত ১৮ নভেম্বর সংবাদ প্রকাশের জন্য গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার কথা বলে সাংবাদিক দুর্জয়কে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গাজীপুরে নিয়ে আসে সুরভী। পরে পরিকল্পিতভাবে তাকে অপহরণ ও আটক করে মারধর করা হয়, মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় এবং পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অভিযুক্তরা ভুক্তভোগী সাংবাদিকের বিকাশ অ্যাকাউন্ট থেকে ও নগদ টাকাসহ ৪৯ হাজার ২৭০ টাকা হাতিয়ে নেয় এবং ভয়ভীতি প্রদর্শন করে ছবি ও ভিডিও ধারণ করে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করে পরদিন মুক্তি দেয়।

/এমএএ/
সম্পর্কিত
শহীদ জিয়ার আদর্শে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
জুলাই আন্দোলন: নিহতের সংখ্যা নিয়ে জাতিসংঘের রিপোর্ট সংশোধনের দাবি
শাপলা চত্বর হত্যাযজ্ঞসাংবাদিক গ্রেফতারে অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত নয়: চিফ প্রসিকিউটর
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের