ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন গ্রামীণ ফোনের বিক্রয়কর্মী

কুষ্টিয়া প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২৬, ২২:৪৯আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ২২:৪৯

কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের ধাক্কায় আশিক চৌধুরী (২০) নামে গ্রামীণ ফোনের এক বিক্রয়কর্মী নিহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে মিরপুর ভাঙাবটতলা নামক স্থানে এই ঘটনা ঘটেছে।

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আশিক চৌধুরী  উপজেলার আমলাসদরপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের মোহর আলী চৌধুরীর ছেলে।

নিহতের ভাই তুহিন চৌধুরী বলেন, ‘আমার ভাই আশিক গ্রামীণ ফোনে চাকরি করেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে মিরপুর থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় সে নিহত হয়েছে। আমরা ফেসবুকের মাধ্যমে দেখি আমার ভাই নিহত হয়ে রাস্তায় পড়ে আছে। পরে ঘটনাস্থলে এসেছি।’

মিরপুর থানার ওসি বলেন, ‘মিরপুর ভাঙাবটতলা নামক স্থানে সড়কের উপর একজন নিহতের খবর পাওয়া যায়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।’

/এমএএ/
সম্পর্কিত
মোটরসাইকেলে কক্সবাজার ঘুরতে যাওয়ার পথে দুই বন্ধু নিহত
তীব্র গতির বাসের ধাক্কায় পদ্মা সেতুর ক্ষতি, ঠিক করতে কত লাগবে?
ইজিবাইকের ওপর উল্টে পড়লো বাস, নিহত ৪
সর্বশেষ খবর
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
ছেলের মরদেহ শনাক্তে শেষ হলো ৪ দিনের অনুসন্ধান
ছেলের মরদেহ শনাক্তে শেষ হলো ৪ দিনের অনুসন্ধান
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি