প্রধান শিক্ষকের কক্ষে তালা দিলো ৭ বিষয়ে ফেল করা শিক্ষার্থী

সুনামগঞ্জ প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৬, ১০:০১আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ১০:০১

এসএসসির নির্বাচনি পরীক্ষায় সাত বিষয়ে অকৃতকার্য হওয়ায় স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের কক্ষে তালা দেওয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর বিরুদ্ধে। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষার্থীর নাম আরিফ, সে দশম শ্রেণির শিক্ষার্থী এবং স্থানীয় লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল আজিজের ছেলে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আরিফ স্কুলে গিয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য শিক্ষকদের ওপর চাপ সৃষ্টি করে। এ সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ তাকে জানতে চান, সে কয়টি বিষয়ে অকৃতকার্য হয়েছে। উত্তরে আরিফ ৭ বিষয়ে ফেল করার কথা স্বীকার করে। এরপর সে শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করে এবং পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি না দেওয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা লাগিয়ে দেয়।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ  বলেন, ‘নির্বাচনি পরীক্ষায় সাত বিষয়ে ফেল করায় নিয়ম অনুযায়ী তাকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে সে এসে অসদাচরণ করে এবং আমার কক্ষে তালা দেয়।’

অভিযুক্ত শিক্ষার্থীর বাবা লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল আজিজ বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না। আমি বিএনপির রাজনীতি করি ঠিকই, কিন্তু আমার ছেলে কোনও রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত নয়।’

এ বিষয়ে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিং বলেন, ‘বিষয়টি দুঃখজনক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আমরা এখনও নজর রাখছি।’

তিনি আরও বলেন,  ‘লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে গভর্নিংবডি একটি সিদ্ধান্ত নিয়েছে যে, কোনও শিক্ষার্থী নির্বাচনি পরীক্ষায় চার বিষয়ে অকৃতকার্য হলে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেনা। অভিযুক্ত শিক্ষার্থী সাত বিষয়ে অকৃতকার্য। সেক্ষেত্রে সে বা তার অভিভাবক বিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ করতে পারে। কিন্তু বিদ্যালয়ে তালা দিয়ে চাপ সৃষ্টি করার কোনও এখতিয়ার নেই।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি