যশোর শিক্ষাবোর্ডে শান্তিপূর্ণভাবে এইচএসসি পরীক্ষা শুরু

যশোর প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৬, ১৬:৪২আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ১৭:০২

এইচএসসি পরীক্ষায় যশোরের শিক্ষার্থীরা

সারাদেশের মতো রবিবার সকাল ১০টায় বাংলা প্রথমপত্রের পরীক্ষার মধ্য দিয়ে যশোর শিক্ষাবোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০ জেলায় এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। এ বছর যশোর বোর্ড থেকে অংশ নিচ্ছে ১ লাখ ৩৫ হাজার ৫৬ শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১৮ হাজার ১৪, মানবিক বিভাগে ৮৫ হাজার ৯৫৪ এবং বাণিজ্য বিভাগে রয়েছে ৩১ হাজার ৭৮জন শিক্ষার্থী। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৭১ হাজার ৮৯৫ এবং ছাত্রী রয়েছে ৬৩ হাজার ১৫১ জন।

পরীক্ষার্থীরা জানিয়েছে বেশ প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসছে তারা এবং ভালো ফলাফল করতে পারবে এমনটাই আশা তাদের।

আর অভিভাবকরা পরীক্ষার গ্রহণের সার্বিক বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

এইচএসসি পরীক্ষায় যশোরের শিক্ষার্থীরা-১

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানান, ২১১ টি কেন্দ্রে ৫৬১টি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা অংশ নিচ্ছে। মোট পরীক্ষার্থীদের মধ্যে ৪৭ হাজার ৬৭৮জন অনিয়মিত পরীক্ষার্থী রয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, সকালে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা শুরু হয়েছে এবং সুন্দরভাবেই তা সম্পন্ন হবে।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম