লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র ছাড়াই চলছিল ইটভাটা, ২ লাখ টাকা জরিমানা

কুমিল্লা প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২৬, ১৬:১৬আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ১৬:১৬
কুমিল্লায় লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনার দায়ে দুটি ইটভাটায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে চুল্লি ও ভাটার একাংশ ভেঙে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রশাসন সূত্র জানায়, বুধবার এইচ কে আলী ব্রিক ফিল্ডে অভিযান চালানো হয়। লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র না থাকায় এবং নিষিদ্ধ এলাকায় ইটভাটা কার্যক্রম অব্যাহত রাখায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ১৮(২) ধারায় ভাটাটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি চুল্লি ভেঙে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
একইদিন সাকুরা ব্রিক ফিল্ডে একই অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ভাটার একাংশ ভেঙে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত।
/এমএএ/
সম্পর্কিত
চলমান প্রকল্পগুলো সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে: পরিবেশমন্ত্রী 
‘সরকার প্রযুক্তি ও প্রকৃতির মেলবন্ধনে টেকসই বাংলাদেশ গড়তে কাজ করছে’
ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় অভিযান
সর্বশেষ খবর
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত