রেলক্রসিংয়ে পিকআপে ট্রেনের ধাক্কা, দুই ভাইসহ ৩ জন নিহত

ফরিদপুর প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২৬, ১৭:৩১ আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ১৭:৩১

ফরিদপুরের বোয়ালমারীতে রেলক্রসিংয়ে জুট মিলের শ্রমিকবাহী পিকআপে ট্রেনের ধাক্কায় দুই ভাইসহ তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। সোমবার বেলা আড়াইটার দিকে উপজেলার সোতাশী রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম রকিবুল হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেন সোতাশী রেলগেট পার হওয়ার সময় জনতা জুট মিলের শ্রমিকবাহী পিকআপকে ধাক্কা দেয়। পিকআপটি দুমড়ে-মুচড়ে রেললাইনের পাশে পড়ে যায়।

নিহতরা হলেন– স্থানীয় ময়না ইউনিয়নের বিলকরাইল গ্রামের ছায়ফার মোল্লার দুই ছেলে জব্বার মোল্লা ও মুসা মোল্লা; একই গ্রামের আবুল কালামের স্ত্রী জাহানারা বেগম। তারা জনতা জুট মিলের শ্রমিক।

এ ঘটনায় গুরুতর আহত ৫ জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
কক্সবাজারে ঘুরতে গিয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
দুর্ঘটনা দেখতে থামলো বাস, পেছন থেকে আরেক বাসের ধাক্কায় একজনের মৃত্যু
তিন্দুতে পর্যটকবাহী জিপ খাদে, ২ পর্যটক নিহত
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি